
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশের রাজধানী জনবহুল শহর সিডনির একটি শপিং মলে ছুরি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত আটজন। আহতদের বেশির ভাগের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। পরে ছুরিকাঘাতকারী ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ শনিবার বিকেল ৪টার কিছু আগে সিডনি শহরের ওয়েস্টফিল্ড এলাকার বন্ডি জংশন শপিং সেন্টারে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারী একজন পুরুষ এবং তাঁকে থামাতে পুলিশ গুলি করে। হামলার পর পুলিশ মলটির আশপাশের এলাকায় যান চলাচল সীমিত রেখেছে।
এ ব্যাপারে পুলিশ বলেছেন, এ ঘটনায় তদন্ত চলছে। এখন এ ব্যাপারে আর বেশি কিছু বলার সুযোগ নেই। তবে এ ঘটনার প্রত্যক্ষদর্শী দুই ব্যক্তি অস্ট্রেলীয় সংবাদমাধ্যম নাইন নিউজকে বলেন, ‘আমরা হঠাৎ দেখলাম এক ব্যক্তি তাড়াহুড়ো করে মলে ঢুকে এক নারীর দিকে দৌড়ে গেল। ওই নারীর সঙ্গে এক শিশুও ছিল। তারপরও ওই ব্যক্তি আবারও দৌড়ে সামনে এগিয়ে যায়।’
তাঁরা আরও বলেন, ‘আমরা তাৎক্ষণিকভাবে ওই নারী ও শিশুর কাছে ছুটে গিয়ে দেখি তারা গুরুতর আহত হয়েছেন। নিজেদের শার্ট ছিঁড়ে তাদের রক্তপাত থামানোর প্রাথমিক চেষ্টা করেছিলাম।’ পরে জানা গেছে, আহত ওই নারী ও শিশু মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলাকারীর পরনে ছিল হুডি ও শর্টস। হামলাকারী উদ্ভ্রান্তের মতো শপিং মলে ছুটে বেড়িয়ে কয়েকজনকে ছুরিকাঘাত করে। ওই ব্যক্তি নির্দিষ্ট কাউকে লক্ষ্য করে হামলা চালিয়েছে—এমনটা মনে হয়নি বলেও জানিয়েছেন তাঁরা।
ঘটনার খবর পেয়ে অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে হামলাকারীকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু হামলাকারী সেই নির্দেশ না মানায় তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। স্থানীয় এক দোকানি সিডনি মর্নিং হেরাল্ডকে জানিয়েছেন, পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছেন।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের জোরহাটে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন সেনাসদস্য নিহত হয়েছেন। আজ শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে জোরহাট বিমান ঘাঁটিতে একটি নিয়মিত উড্ডয়ন (রুটিন সর্টি) শেষে অবতরণের সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে এবং এতে আগুন ধরে যায়।
৫ মিনিট আগে
বিশ্বের ৩০টিরও বেশি দেশে ১২০টির বেশি জৈব গবেষণাগারে (বায়োলজিক্যাল ল্যাবরেটরি) যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে অর্থায়ন করেছে বলে দাবি করেছেন মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের সাবেক পরিচালক (ডিএনআই) তুলসী গ্যাবার্ড। নতুনভাবে অবমুক্ত করা (ডিক্লাসিফায়েড) কিছু নথির বরাত দিয়ে তিনি এই তথ্য প্রকাশ করেছেন।
৬ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মাধ্যমে ইরানে কোনো ধরনের অর্থ বা অবরুদ্ধ (ফ্রিজড) তহবিল স্থানান্তর করার খবর সরাসরি অস্বীকার করেছে আবুধাবি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আন্তর্জাতিক কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত এই সংক্রান্ত প্রতিবেদনগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে বর্ণনা করেছে।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মিডল্যান্ড শহরে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। কয়েক ঘণ্টা ধরে চলা গোলাগুলির পর সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ...
১৭ ঘণ্টা আগে