আগামীকাল রোববার পয়লা বৈশাখ ভোরে যাত্রা শুরু করবে মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘দোতারা’। প্ল্যাটফর্মের প্রথম গান হিসেবে থাকছে নাসেক নাসেক খ্যাত অনিমেষ রায়ের নতুন গান ‘বৈশাখী ঝড়’। কর্তৃপক্ষ একে সফট লঞ্চ বলছেন। কিছুদিন পর বড় আকারে আনুষ্ঠানিক লঞ্চ হবে দোতারার। তখন থেকে শুরু হবে এর বাণিজ্যিক কার্যক্রম।
দোতারা মূলত পুরোপুরি মিউজিকনির্ভর স্ট্রিমিং প্ল্যাটফর্ম (অ্যাপ/ওটিটি/ওয়েব)। শুধুই বাংলা অডিও মিউজিকনির্ভর প্ল্যাটফর্ম এটিই প্রথম। অ্যান্ড্রয়েড এবং অ্যাপল দুই ভার্সনে শ্রোতারা বাংলাদেশ ও বহির্বিশ্বে এটি ব্যবহার করতে পারবেন।
পর্যায়ক্রমে দোতারায় প্রকাশ পাবে আসিফ আকবর, আঁখি আলমগীর, রেহান রসুল, জয় শাহরিয়ার, সালমা, লায়লা, তশিবা ও পশ্চিমবঙ্গের ইমন চক্রবর্তীসহ জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে নতুন ও পুরোনো অসংখ্য গান।
উদ্বোধন আয়োজন উপলক্ষে অনিমেষের বৈশাখী ঝড় গানটি সবার জন্য ফ্রি হলেও অন্য গানগুলো সাবস্ক্রিপশনের মাধ্যমে শোনা যাবে।
দোতারার প্রতিষ্ঠাতা ও দোতারা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এনামুল কবির সুজন বলেন, ‘বাংলা অডিও গানে এখন একধরনের খরা চলছে। চারদিকে ভিডিও স্ট্রিমিং নিয়ে মাতামাতি। গান যে দেখার বিষয় নয়, মন দিয়ে শোনার বিষয়, সেটাই বেমালুম ভুলে যাচ্ছি সবাই। আমি বিশ্বাস করি, মানুষ ভালো গান শোনেন, শুনবেন। সেই বিশ্বাস এবং গানের প্রতি কমিটমেন্ট থেকেই এই উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যেই শিল্পী ও সংগীত সংশ্লিষ্ট ব্যক্তিরা শুভেচ্ছা জানাচ্ছেন। আমি সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।’
অনিমেষ রায় বলেন, ‘দোতারার মতো একটা অডিও মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম খুব দরকার ছিল বাংলা গানের জন্য। দোতারা আমাদের সংগীতকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। ভালো লাগছে বাংলা নববর্ষে আমার গান দিয়ে প্ল্যাটফর্মটির যাত্রা শুরু হচ্ছে জেনে।’

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৫ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৭ ঘণ্টা আগে