
বাগেরহাটের মোল্লাহাটে বিয়েবাড়িতে কনেপক্ষের হামলায় বরের ভগ্নিপতি নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার আংড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আজিজুল হক (৪৫) খুলনা জেলার তেরখাদা উপজেলার ইছামতী গ্রামের শাহাদাত মোল্লার ছেলে এবং বরের বোনের স্বামী। তাঁর চারটি কন্যাসন্তান রয়েছে।
বরের বাবা মোহাম্মাদ আলী গাজী বলেন, ‘আংড়া এলাকার শাহাদত মুন্সির মেয়ের সঙ্গে আমার ছেলে হাফিজুর রহমান গাজীর বিয়ের কথা হয়েছিল। আমরা আগেই বলেছি যে, ছেলের মেয়ে দেখে পছন্দ হলে বিয়ে হবে। সেই শর্তেই আজকে আমরা সবাই ওই বাড়িতে গিয়েছিলাম। কিন্তু মেয়ে দেখে ছেলের পছন্দ না হওয়ায় আমরা চলে আসছিলাম। তখন মেয়ের বাড়ির লোকজন আমাদের ওপর হামলা করেছে। তাদের হামলায় আমার বড় জামাই আজিজুল হক নিহত হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।’
এ ঘটনায় কথা বলার জন্য কনেপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১১ এপ্রিল) সকালে শিশুটিকে হাসপাতালের হামের আইসোলেশন সেন্টারে ভর্তি করানোর কয়েক ঘণ্টার পর মারা যায়। এ নিয়ে খুলনাঞ্চলে হামের উপসর্গ নিয়ে ১০টি শিশু মারা গেছে।
২ মিনিট আগে
লালমনিরহাটে চাচাতো বোনের শাবলের আঘাতে আহত ভাই সুমন মারা গেছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। শনিবার (১১ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমন মারা যান।
৫ মিনিট আগে
দুর্নীতি, দখলদারি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, ‘ঘুষ খাওয়া আর “মল” খাওয়া সমান। অপরাধ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। যে দলের লোকই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ শনিবার (১১ এপ্রিল) দুপুরে মাগুরার মহম্মদপুর
১৪ মিনিট আগে
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ৬০ শিক্ষকের পদোন্নতি কার্যকর করা এবং পদোন্নতি বোর্ড গঠনের দাবিতে উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলমকে পাঁচ কার্যদিবসের আলটিমেটাম দিয়েছেন শিক্ষকেরা। গতকাল শুক্রবার রাতে উপাচার্যের দপ্তরে এক লিখিত আবেদনে শিক্ষকেরা এই দাবি জানান।
১৭ মিনিট আগে