ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা দিয়েছেন, শিগগির জম্মু-কাশ্মীরের রাজ্য মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে এবং সেখানে অতি দ্রুত বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। জম্মু-কাশ্মীরের উধামপুরে এক নির্বাচনী জনসভায় নরেন্দ্র মোদি এই ঘোষণা দেন। এ জন্য তিনি স্থানীয়দের বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মোদি বলেছেন, ‘আপ লোগো নে বহুত কাষ্ট ঝেলে হ্যাঁয়। ম্যায়নে আপ কে লিয়ে বহুত বাড়া সাপনা দেখা হ্যায়। হাম রাজ্যে কা দারজা বাহাল কারেঙ্গে।’ অর্থাৎ, ‘আপনারা অনেক কষ্ট পেয়েছেন। আপনাদের নিয়ে আমি অনেক বড় স্বপ্ন দেখেছি। আমরা (জম্মু-কাশ্মীরের) রাজ্য মর্যাদা পুনর্বহাল করব।’
নরেন্দ্র মোদি আরও বলেন, ‘সেদিন খুব বেশি দূরে নয়, যেদিন জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রত্যেকে তাঁর নিজের পছন্দের বিধায়ক ও মন্ত্রীদের বেছে নেবেন।’ এ সময় মোদি বলেন, ‘এত দিন এই বিষয়ে যা দেখেছেন তা কেবল ট্রেলার। জম্মু-কাশ্মীরের এক নতুন ও সুন্দর প্রতিচ্ছবি বানানোর কাজে আমাকে নামতে হবে।’
ভারতের সংবিধানে জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়ে একটি অনুচ্ছেদ ছিল—৩৭০ নামে। বর্তমান বিজেপি সরকার সেই অনুচ্ছেদ বাতিল করে। নরেন্দ্র মোদি অভিযোগ করে বলেন, বিরোধী জোট ‘ইন্ডিয়া’, বিশেষ করে কংগ্রেস এই বিষয়টি নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। কংগ্রেস ৩৭০ অনুচ্ছেদ পুনর্বহালের ঘোষণা দেওয়ার মাধ্যমেও বিষয়টি নিয়ে জল ঘোলা করছে বলে অভিযোগ করেন মোদি।
কংগ্রেসকে ইঙ্গিত করে মোদি বলেন, ‘ক্ষমতার স্বার্থে তারা ৩৭০ অনুচ্ছেদ দিয়ে একটি দেয়াল তৈরি করে রেখেছিল। যার ফলে জম্মু-কাশ্মীর ও দেশের অন্য জায়গার লোকেরা আর কোনো দিকে দৃষ্টিই দিতে পারেনি। আপনাদের আশীর্বাদে মোদি কেবল সেই দেয়াল ভেঙেই ফেলেননি, বরং তা ধ্বংসস্তূপের নিচে চাপা দিয়ে দিয়েছে।’

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চল থেকে পদযাত্রা শুরু করেছেন তাঁর হাজার হাজার সমর্থক। গতকাল রোববার (৪ অক্টোবর) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাক্কি মারওয়াত শহর থেকে এই পদযাত্রা শুরু হয়। রাজধানী ইসলামাবাদ অভিমুখে এই কর্মসূচি নিয়ে দেশটির
৩ মিনিট আগে
সিএনএন জানায়, ‘অ্যাল্ডারম্যান মেরিয়ামের শেলস’ নামের ৮ বাই ১১ ইঞ্চির চিত্রকর্মটি গত জুলাইয়ে একটি বাড়ির করিডরের ‘অন্ধকার কোণে’ পড়ে থাকতে দেখা যায়। পরে প্রমাণিত হয়, এটি বিখ্যাত মার্কিন স্যুররিয়ালিস্ট শিল্পী গারট্রুড অ্যাবারক্রোম্বির আঁকা। প্রায় ৭৫ বছর ধরে এটি জনসমক্ষে দেখা যায়নি। নিলাম প্রতিষ্ঠান ফ্রিম
১৬ মিনিট আগে
সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘সৌদি আরামকো’ এশিয়ার ক্রেতাদের জন্য তাদের প্রধান অপরিশোধিত তেল ‘আরব লাইট’-এর দাম ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়েছে। বিশ্ববাজারে নিজেদের অংশ ধরে রাখা ও মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ পুনরুদ্ধারের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন। ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির (এনআইওসি) প্রধান নির্বাহী হামিদ বোভার্ড।
২ ঘণ্টা আগে