গাজায় আগ্রাসন চালিয়ে নির্বিচারে মানুষ মারার পাশাপাশি অপর ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে জমি দখল অব্যাহত রেখে ইসরায়েল। দেশটির মানবাধিকার সংগঠন পিস নাউয়ের হিসাব অনুসারে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে পশ্চিম তীরে ইসরায়েল সরকার প্রায় ২ হাজার ৭৫০ একর জমি খাসজমি হিসেবে ঘোষণা করেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, কেবল চলতি বছরই নয়, ইসরায়েল সরকার ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে বিভিন্ন সময়ে পশ্চিম তীরের গভীরে অন্তত ৫ হাজার ৯০০ একর জমি খাসজমি হিসেবে ঘোষণা করেছে। যাতে এসব এলাকায় নির্বিঘ্নে ইসরায়েলিদের জন্য বসতি গড়ে তোলা যায়।
হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরুতে পশ্চিম তীরের ২ হাজার ৭৪৩ একর জমি খাসজমি হিসেবে ঘোষণা করেছে ইসরায়েল সরকার। এর মধ্যে ২ হাজার একর জমি জর্ডান উপত্যকায়, ৬৫০ একর জমি আবু দিস এলাকায় এবং ৪৩ একর জমি দক্ষিণ পশ্চিম তীরের হেরোদিয়ান ন্যাশনাল পার্কে অবস্থিত।
পিস নাউয়ের তথ্য অনুসারে, ২০২৪ সালের প্রথম তিন মাসে যে পরিমাণ জমি দখল করেছে ইসরায়েল, তা এই রাষ্ট্রটির যেকোনো বছর দখল করা ফিলিস্তিনি জমির ক্ষেত্রে একটি রেকর্ড। এর আগে, ১৯৯৯ সালে ইসরায়েল সরকার ১ হাজার ২৮৫ একর জমি খাসজমি ঘোষণা দিয়ে দখল করেছিল।

বিশাল এক হিমবাহের কারণে হুমকির মুখে পড়েছে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে চলতি মৌসুমের আরোহণ কার্যক্রম। শুক্রবার যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, একটি বিশাল বরফখণ্ড বা ‘সেরাক’ নেপালের দিক থেকে প্রধান আরোহনপথটিকে আটকে দিয়েছে।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের কৌশলগত জলসীমায় ইরান ও যুক্তরাষ্ট্রর মধ্যে পাল্টাপাল্টি জাহাজ জব্দের ঘটনায় আন্তর্জাতিক সমুদ্রসীমায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দুটি বিশাল বাণিজ্যিক কার্গো জাহাজ জব্দ করে তাদের উপকূলে নিয়ে যাওয়ার কয়েক দিনের মাথায়, যুক্তরাষ্ট্রও পাল্টা পদক্ষেপ...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের কয়েক দশকের পুরোনো ড্রাগ নীতিতে এক নজিরবিহীন পরিবর্তনের ঘোষণা দিয়েছে দেশটির বিচার বিভাগ। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, মারিজুয়ানা বা গাঁজাজাত পণ্যের ওপর থেকে কড়া বিধিনিষেধ শিথিল করে একে তুলনামূলক ‘কম বিপজ্জনক’ ড্রাগ হিসেবে পুনর্নির্ধারণ করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন এবং তাঁর শারীরিক অবস্থার কারণে ভবিষ্যতে কৃত্রিম পা ব্যবহার ও প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
৩ ঘণ্টা আগে