
কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) প্রধান নাথান বমের স্ত্রী নার্স লেলসমকিম বমকে বান্দরবানের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে লালমনিরহাটে স্ট্যান্ড রিলিজ (অবমুক্ত) করা হয়েছে।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উপসচিব পরিচালক (প্রশাসন) মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত স্বাস্থ্য সেবা বিভাগ, নার্সিং সেবা-১ শাখার ৮ এপ্রিল এক স্মারকের আলোকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স লেলসমকিম বমকে লালমনিরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তাৎক্ষণিক বদলি করা হয়। একই পত্রে, একই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নার্স দীপালি বৈড়াকেও লালমনিরহাটের একই হাসপাতালে বদলি করা হয়েছে।
পত্রে আরও বলা হয়, বদলিকৃত সিনিয়র নার্সরা ৯ এপ্রিলের মধ্যে কর্মস্থলে আবশ্যিকভাবে যোগদান করবেন, তা না হলে ৯ এপ্রিল তারিখের বিকেলে স্ট্যান্ড রিলিজ বলে গণ্য করা হবে।
রুমা স্বাস্থ্য বিভাগে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, স্ট্যান্ড রিলিজের কারণে ১০ এপ্রিল রুমা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মস্থল ত্যাগ করেছেন লেলসমকিম বম।
স্থানীয় সূত্রে জানা যায়, কেএনএফ প্রধান নাথান বমের বাড়ি রুমা বাজারসংলগ্ন ইডেনপাড়া। যেখানে নাথান বমের কৈশোর কেটেছে। সেখানে কাঁচা-পাকা একটি টিনশেড ঘরে থাকতেন নাথান বম। নাথানের মা-বাবা কেউ বেঁচে নেই। নাথানের স্ত্রী লেলসমকিম বম, তাঁদের দুই সন্তান স্কেন্ডি বম (৫) ও স্কলার বম (১৫)। স্কলার বর্তমানে ভারতের মিজোরামে মামার বাড়িতে থেকে পড়ালেখা করছে। স্কেন্ডি স্থানীয় একটি স্কুলে প্রাক্-প্রাথমিকে পড়ছে।
৪ এপ্রিল লেলসমকিম বম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি চাই, আমার স্বামী সুস্থ জীবনে ফিরে আসুক। সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, তার যাতে কিছু না হয়।’

পর্যটন নগরী কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া নেওয়া হচ্ছে। বিদ্যমান কক্সবাজার পৌরসভাকে সম্প্রসারণ করে রামু ও কক্সবাজার সদর উপজেলার পাঁচ ইউনিয়নের কিছু এলাকা অন্তর্ভুক্ত করে বৃহত্তর নগর প্রশাসন গঠনের প্রস্তাব করা হয়েছে।
৭ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে খেলার মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল শুক্রবার উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী হাট মাঠে ওই কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনিছুর রহমান।
১৬ মিনিট আগে
জনবলসংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, অপারেশন থিয়েটার না থাকাসহ নানা সমস্যায় ধুঁকছে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে ভোগান্তিতে পড়ছে রোগীরা। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে তাদের জেলা শহরে যেতে হচ্ছে। এতে তাদের সময় ও অর্থ—দুটোই বেশি ব্যয় হচ্ছে।
২০ মিনিট আগে
কক্সবাজার শহর থেকে মেরিন ড্রাইভ সড়ক ধরে এগোলে ১২ কিলোমিটার দূরে হিমছড়ি সৈকত। সড়কের এক পাশে সমুদ্রের বিশাল নীল জলরাশি, অন্য পাশে ছোট ছোট সবুজ পাহাড়ের সারি। মেরিন ড্রাইভের পাশ ঘেঁষে সবুজ গাছগাছালির মধ্যে লাল রঙের দেয়াল এবং লাল টালির ছাদের নিচে ছোট ছোট ভবন নিয়ে গড়ে উঠেছে একটি রিসোর্ট।
৩০ মিনিট আগে