
রজার নামের ল্যাব্রাডর কুকুরটি মাদক অনুসন্ধানী কুকুর হতে ব্যর্থ হয়। কারণ সে খুব বেশি বন্ধুভাবাপন্ন এবং আনন্দ-উল্লাসে মেতে থাকতে পছন্দ করে। কিন্তু তাইওয়ানের গত সপ্তাহের ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের পরে নিহত ও আটকে পড়াদের খুঁজে বের করায় দারুণ কাজ দেখিয়ে দেশটির মানুষদের হৃদয় জয় করেছে রজার।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
উদ্ধারকারী কুকুরগুলো আটকে পড়া মানুষ এবং মৃতদেহ উভয়কেই শনাক্ত করতে সহায়তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গত বুধবারের ভয়ানক ভূমিকম্পের পরে তাইওয়ান কর্তৃপক্ষ দ্রুত কিছু কুকুরের সাহায্য নেয়।
দ্বীপের রুক্ষ পূর্ব উপকূলে আঘাত করা ভূমিকম্প, ২৫ বছরের মধ্যে তাইওয়ানের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এটি একটি জাতীয় উদ্যানে মারাত্মক ভূমিধসের সূত্রপাত ঘটায় এবং বেশ কয়েকটি ভবন আংশিকভাবে ধসে পড়ে।
আর উদ্ধারকাজে ব্যবহার করা এই কুকুরদের একটি আট বছরের রজার। ভূমিকম্পে নিহত ১৩ জনের মধ্যে একজনের মৃতদেহ খুঁজে বের করতে সাহায্য করে সে।
রজার এবং তাঁকে নিয়ে অনুসন্ধান চালানো লোকেরা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত তারোকো ন্যাশনাল পার্কের শাকাডাং ট্রেইলে ২১ বছর বয়সী এক নিখোঁজ নারীর মৃতদেহ খুঁজে পায়। বিষয়টি নিশ্চিত করেছে তাইওয়ানের সরকারি সংবাদসংস্থা সেন্ট্রাল নিউজ এজেন্সি (সিএনএ)।
যদিও অন্য কুকুরগুলো একই ধরনের ভূমিকা পালন করে, তার পরও রজারই বেশি মনোযোগ আকর্ষণ করে দ্বীপবাসীর। এর একটি বড় কারণ তার ক্যারিয়ারের প্রাথমিক ব্যর্থতা এবং এর পেছনের গল্প।
রজার ড্রাগ-স্নিফিং, অর্থাৎ মাদক অনুসন্ধানী কুকুরদের একটি প্রশিক্ষণকেন্দ্রে জন্ম নেয়। কিন্তু সব সময় আনন্দ করতে পছন্দ করা, খাবার এবং মানুষদের প্রতি তার ভালোবাসা কাল হয় কুকুরটির। এগুলো প্রশিক্ষকদের আদেশের প্রতি প্রতিক্রিয়া দেখানোর ক্ষমতাকে বাধাগ্রস্ত করে বলে জানায় সিএনএ।
আর এতেই মাদক গোয়েন্দা হতে ব্যর্থ হয় রজার।
কিন্তু তার উচ্ছলতা এবং বুদ্ধিমত্তা তাকে উদ্ধারকারী কুকুর হওয়ার জন্য যোগ্য এক প্রার্থী করে তোলে। আর তাই এই কাজেই নিয়োগ করা হয় তাকে।
কায়োহসিয়াং ফায়ার ডিপার্টমেন্টের রেসকিউ ডগ ইউনিটের ক্যাপ্টেন চেন চিহ-সান সাংবাদিকদের বলেন, এক বছর বয়সে রজারকে উদ্ধারকাজে নিয়োজিত কুকুরদের প্রশিক্ষণ স্কুলে স্থানান্তরিত করা হয়।
‘আমি বলছি না সে যোগ্য ছিল না। কিন্তু মাদকদ্রব্য শনাক্তকরণে কাজ করা কুকুরদের খুব অস্থির এবং স্বাধীন হওয়ার সুযোগ নেই।’ বলেন চেন, ‘কিন্তু উদ্ধারকারী কুকুরদের বেলায় আবার আমরা এই গুণগুলোই চাই।’
তাইওয়ানের সামাজিক যোগাযোগমাধ্যমে এই বীর কুকুরদের নিয়ে আলোচনা ভূমিকম্প পরবর্তী সময়ে এখানকার অধিবাসীদের এই দুঃসহ স্মৃতি ভুলে থাকতে সাহায্য করে।
‘তোমরা এটা চালিয়ে যাও, বীর ও ছোট্ট বীরেরা।’ লেখেন একজন।
অন্য একজন আবার লেখেন, ‘রজার তাইওয়ানের গর্ব’।
রজার এখন ভূমিকম্প-পরবর্তী উদ্ধার অভিযানে রীতিমতো অভিজ্ঞ এক কুকুর। সিএনএ জানিয়েছে, কুকুরটি কর্মজীবনে সাতটি অভিযানে অংশ নেয়। এর সূচনাটা ছিল ২০১৮ সালে একই অঞ্চলে আঘাত হানা একটি ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প-পরবর্তী উদ্ধার অভিযান।
কায়োহসিয়াং সিটি গভর্নমেন্টের তথ্য বলছে, ইন্টারন্যাশনাল ডগ অর্গানাইজেশন ২০২২ সালে রজারকে প্রত্যয়নপত্র দেয়। এর আগে তাইওয়ানের কোনো কুকুর এমন সম্মান পায় ২০১৯ সালে।
তবে অবসরের সময় ঘনিয়ে আসছে রজারের। কারণ উদ্ধারকারী কুকুরের বয়স ৯ হলে তাদের উপযুক্ত কোনো বাড়ি বা সেন্টারে পাঠিয়ে দেওয়া হয় বলে সিএনএকে জানান চেন।

ঈদুল আজহা এলে প্রতিবছরই বাংলাদেশে একটি ‘ট্রেন্ড’ দেখা যায়, সেটি হলো কোরবানির হাটে তোলা পশুর নামকরণ। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার বাজারে এসেছে ‘ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’ নামের পশু। আর এই নামকরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। এ নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টেও....
২ দিন আগে
হাঙ্গেরির রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হলো। দীর্ঘ ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা জাতীয়তাবাদী নেতা ভিক্টর ওরবানকে পরাজিত করে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন পিটার ম্যাগিয়ার। গতকাল রোববার হাঙ্গেরির পার্লামেন্ট ভবনের সামনে হাজার হাজার মানুষের উল্লাসের মধ্য দিয়ে এই ঐতিহাসিক অভিষেক...
৭ দিন আগে
সকালে ঘুম থেকে উঠলেন। প্রতিদিনকার মতো একের পর এক কাজ গুছিয়ে নিচ্ছেন। এমন সময় আপনার প্রিয়জন বারবার ডাকছেন কিন্তু আপনি তাঁর কোনো শব্দই শুনতে পাচ্ছেন না। পরে কাছে এসে আপনার সামনে এসে দাঁড়িয়ে দৃষ্টি আকর্ষণ করলেন। জানতে চাইলেন, হঠাৎ কি হলো যে কোনো উত্তর দিচ্ছেন না।
১১ দিন আগে
বিয়ের সব প্রস্তুতি সারা। বড় হোটেল বুকিং দেওয়া হয়েছে। বিয়ের অনুষ্ঠানের জন্য উপস্থাপকও ঠিক করা হয়ে গেছে। হঠাৎ কনে অসুস্থ হয়ে পড়লেন। তারপর গলাব্যথা নিয়ে গেলেন স্থানীয় ক্লিনিকে। আর ভুল চিকিৎসা ওলট-পালট করে দিল সব। সামান্য ঠান্ডা-জ্বর থেকে কোমায় চলে গেলেন কনে। অবশেষে দীর্ঘ তিন মাস কোমায় থাকার পর বিয়ের ঠি
১৪ দিন আগে