পাকিস্তানের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটি আগামীকাল বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদ্যাপন করবে। দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হেলালের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইংরেজি সংবাদমাধ্যম ডন।
রুয়েত-ই-হেলালের সদস্য মাওলানা আব্দুল খবির আজাদ এক সংবাদ সম্মেলনে জানান, আজ মঙ্গলবার দেশের বেশির ভাগ এলাকায় আকাশ মেঘলা ছিল। তাই চাঁদ দেখার সংবাদ আসতে কিছুটা সময় লেগেছে।
এদিকে বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশের জাতীয় চাঁদ দেখা কমিটি। ফলে আগামীকাল বুধবার এবারের রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। ঈদুল ফিতর উদ্যাপিত হবে আগামী বৃহস্পতিবার।
আজ মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে এ তথ্য জানানো হয়। সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে বৃহস্পতিবার ঈদ উদ্যাপনের সিদ্ধান্ত হয়। জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে এ বৈঠক হয়।

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর ফলে দেশটিতে আজ মঙ্গলবার রাত থেকেই ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। দেশজুড়ে মুসলমানেরা তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে রোজা, ইবাদত ও আত্মশুদ্ধির মাসকে স্বাগত জানাবেন।
৪১ মিনিট আগে
রমজান মাস শুরু হয় চাঁদ দেখার মাধ্যমে। ইসলামি চন্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী, শাবান মাসের ২৯ তারিখ সূর্যাস্তের পর নতুন চাঁদ (হিলাল) দেখা গেলে পরদিন থেকেই রমজান শুরু হয় এবং ফজরের সময় থেকে রোজা রাখা শুরু হয়।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যায় গালফ নিউজ জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরুর ঘোষণা দিয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সন্ধ্যায় চাঁদ দেখা যায়নি। একই সিদ্ধান্ত নিয়েছে তুরস্কও।
২ ঘণ্টা আগে
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্যের বহু শহরে এদিন সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে। ফলে খালি চোখে চাঁদ দেখা একেবারেই অসম্ভব হবে। সংস্থাটির তথ্য বলছে, আরব আমিরাতের আবুধাবিতে সূর্যাস্তের এক মিনিট আগেই চাঁদ অস্ত যাবে। একইভাবে সৌদি আরবের রিয়াদে সূর্যাস্তের ৩৭ সেকেন্ড আগে চাঁদ ডুবে যাবে।
৩ ঘণ্টা আগে