মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের দিন-তারিখ নিশ্চিত করেছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে উপসাগরীয় অঞ্চলের পাঁচ দেশ। দেশগুলো হলো—সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত বাহরাইন ও সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল সোমবারই মুসলিম বিশ্বের দেশগুলো শাওয়াল মাসের চাঁদ তথা ঈদুল ফিতরের চাঁদ তালাশ করেছে। কিন্তু মুসলিম বিশ্বের কোথাও শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় এবারের রমজান মাস পূর্ণ হতে যাচ্ছে ৩০ দিনে। আর সেই বিবেচনায় আগামী ১০ এপ্রিল তথা বুধবার মুসলিম বিশ্বের বেশির ভাগ অংশে ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের দেশে গতকাল সোমবার ঈদুল ফিতর তথা শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ মঙ্গলবার (৯ এপ্রিল) হবে রমজান মাসের শেষ দিন। এ কারণে, আগামী ১০ এপ্রিল বুধবার এই দেশগুলোতে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, শাওয়াল মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে মুসলিমদের সংযমের মাস হিসেবে চিহ্নিত রমজানের সমাপ্তি ঘটে। এ হিসাবে আজ চাঁদ দেখা না যাওয়ায় এবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। বুধবার শুরু হবে শাওয়াল মাস। আর শাওয়ালের প্রথম দিনই ঈদুল ফিতর উদ্যাপন করে মুসলিম সম্প্রদায়।
সাধারণত সৌদি আরবের সঙ্গে মিল রেখে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও ঈদ উদ্যাপিত হয়। তবে গত বছর সৌদি আরবের সঙ্গে কাতার, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ একই দিনে ঈদুল ফিতর উদ্যাপন করলেও এক দিন পর ঈদ উদ্যাপন করেছিল ওমান।
সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। এবার রমজানও শুরু হয়েছিল সৌদি আরবের এক দিন পরে। বাংলাদেশে ঈদ কবে হবে, সেই সিদ্ধান্ত নিতে আগামীকাল মঙ্গলবার জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। মঙ্গলবার চাঁদ দেখা গেলে বুধবার দেশে ঈদ উদ্যাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে ঈদ হবে বৃহস্পতিবার। অর্থাৎ বাংলাদেশেও রমজান মাস ৩০ পূর্ণ করবে।

ভিনগ্রহের প্রাণী নিয়ে দেওয়া মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নিজের অবস্থান পরিষ্কার করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন পডকাস্টার ব্রায়ান টাইলার কোহেনের এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে ওবামার ছোট্ট মন্তব্য ঘিরে ওই বিভ্রান্তির সৃষ্টি হয়।
৬ ঘণ্টা আগে
ভ্যালেন্টাইনস ডের দিনই (১৪ ফেব্রুয়ারি) ইতালির বিখ্যাত প্রাকৃতিক শিলাস্তম্ভ ‘লাভার্স আর্চ’ বা প্রেমের সেতুটি ধসে পড়েছে সাগরে। কয়েক দিনের টানা ভারী বৃষ্টি ও শক্তিশালী ঝোড়ো হাওয়ার পর এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
৬ ঘণ্টা আগে
ব্রিটিশ রাজপরিবারের সদস্য অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে (সাবেক ডিউক অব ইয়র্ক) ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সরকারি অর্থায়নে চীন সফরের সময় এক মডেলের সঙ্গে নৈশভোজে অংশ নেওয়া এবং সেই সফরের ছবি কুখ্যাত অর্থলগ্নিকারী ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের কাছে পাঠানোর অভিযোগ সামনে এসেছে।
৭ ঘণ্টা আগে
টাকা দিতে অস্বীকার করলে আসামিরা ওই তিন পুরুষ পর্যটককে ধাক্কা দিয়ে তুঙ্গভদ্রা খালে ফেলে দেন। এরপর তাঁরা ওই দুই নারীকে যৌন নির্যাতন ও দলবদ্ধ ধর্ষণ করেন। খালে ফেলে দেওয়া পুরুষদের মধ্যে দুজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ওডিশা থেকে আসা এক পর্যটক পানিতে ডুবে মারা যান।
৮ ঘণ্টা আগে