বিন হাইয়ের ব্যানারে তৈরি কণ্ঠশিল্পী মৌমিতা আফরোজের গাওয়া দুটি নতুন গান মুক্তি পাচ্ছে এবারের ঈদে। গানের শিরোনাম ‘প্রেমের কন্টাক্টর’ ও ‘পাঙ্কু ছেলে’। বিন হাইয়ের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল মুক্তি পাবে গান দুটি। আজ ৮ এপ্রিল বিকেল রাত ৮টায় মুক্তি পাচ্ছে ‘প্রেমের কন্টাক্টর’ এবং ঈদের তৃতীয় দিন মুক্তি পাবে ‘পাঙ্কু ছেলে’।
পপ ফিউশন টাইপের গান দুটিতে র্যাপ অংশে কণ্ঠ দিয়েছেন পিয়াস। আতিক আহমেদের কথায় গান দুটির সুর ও সংগীত পরিচালনা করেছেন অনিক সাহান। ‘প্রেমের কন্টাক্টর’ গানটিতে মডেল হয়েছেন সাজ্জাদ চৌধুরী ও সুমনা আফরিন এবং ‘পাঙ্কু ছেলে’ গানটিতে মডেল হয়েছেন অনিক সাহান ও আনফি সিনহা। মিউজিক ভিডিও দুটি নির্মাণ করেছেন এম এইচ রিজভী। কোরিওগ্রাফি করেছেন এ আর অলি। চিত্রগ্রহণে ছিলেন শিউল বাবু।
সংগীতশিল্পী মৌমিতা আফরোজ বলেন, ‘আজ গানটি মুক্তি পাবে। তাই একটু টেনশন হচ্ছে। তবে আমার বিশ্বাস গানটি শ্রোতাদের ভালো লাগবে। কারণ, এই সময়ের ট্রেন্ডের কথা মাথায় রেখে তরুণ প্রজন্মের ভালো লাগা ও বিনোদনের কথা ভাবনায় রেখে তৈরি হয়েছে গান দুটি। গানের কথা, সুর ও কম্পোজিশনের ভিন্নতা শ্রোতাদের আকৃষ্ট করবে বলে আমার বিশ্বাস।’
নির্মাতা এম এইচ রিজভী বলেন, ‘গান দুটির কথা, সুর ও সংগীতে এই চলতি সময়ের ট্রেন্ডকে ফলো করা হয়েছে। বেশ রিদমিক গান। তাই মিউজিক ভিডিওটি আমি সেভাবেই সাজানোর চেষ্টা করেছি। কোরিওগ্রাফি, কালার আর চোখ ধাঁধানো সম্পাদনার কাজ দেখা যাবে ভিডিওতে। মৌমিতা যেমন ভালো গেয়েছেন, স্ক্রিনে শিল্পীদের রসায়নও বেশ ভালো লেগেছে। আশা করছি সবার সম্মিলিত চেষ্টায় তৈরি মিউজিক ভিডিও দুটি ভালো লাগবে সবার।’

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৭ মিনিট আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৯ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
২০ ঘণ্টা আগে