দক্ষিণের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের জন্মদিন আজ। ৪২তম জন্মদিনে প্রকাশ্যে এসেছে তাঁর মুক্তিপ্রতীক্ষিত ‘পুষ্পা ২’ সিনেমার টিজার। টিজারে আবারও পুষ্পরাজ চরিত্রে ধরা দিলেন আল্লু। মুক্তির প্রথম চল্লিশ মিনিটে টিজারটি দেখা হয়েছে ২০ লাখ বারের বেশি।
এক মিনিটের টিজারে একটি মন্দির উৎসবের বিশাল সেট-আপ দেখানো হয়েছে। সেখানে শাড়ি পরা, হাতে ত্রিশূল নিয়ে হাঁটতে দেখা গেছে পুষ্পরাজ আল্লুকে।
টিজার লিঙ্কটি শেয়ার করে আল্লু অর্জুন লিখেছেন, ‘জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই! আমার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ। দয়া করে টিজারটিকে আমার ধন্যবাদ হিসেবে নিয়ে নিন!’
হায়দরাবাদের বাড়িতে বন্ধু এবং পরিবারের সদস্যদের নিয়ে ৪২ তম জন্মদিন উদ্যাপন করেছেন আল্লু অর্জুন। ভক্তরা তাঁর বাড়ির বাইরে জড়ো হয়ে মধ্যরাতে ‘পুষ্প’ স্লোগান দেয়।
উল্লেখ্য, ২০২১ সালে বক্স অফিস সাফল্য পায় আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘পুষ্পা’। পুষ্পরাজের চরিত্রে দর্শকপ্রিয়তা পান আল্লু অর্জুন। তিন বছর পর এবার বড় পর্দায় মুক্তির অপেক্ষায় ‘পুষ্পা ২ ’। দর্শকের সামনে আবারও ফিরছে পুষ্পরাজ-শ্রীভল্লি জুটির অন স্ক্রিন রসায়ন।
মিথ্রি মুভি মেকার্স এবং সুকুমার রাইটিংস দ্বারা যৌথভাবে প্রযোজিত, ‘পুষ্প: দ্য রুল’-এর সংগীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ। চিত্রগ্রাহক মিরোস্লো কুবা ব্রোজেক।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৩৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৫ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৫ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৬ ঘণ্টা আগে