
৫০ বছরের মধ্যে দীর্ঘতম সূর্যগ্রহণ দেখার বিরল সুযোগ মিলছে এবার। পৃথিবীর সব প্রান্ত থেকে অবশ্য এই দৃশ্য দেখার সৌভাগ্য হবে না। মূলত উত্তর আমেরিকা মহাদেশে আগামীকাল সোমবার (৮ এপ্রিল) দেখা যাবে এই সূর্যগ্রহণ।
এই অসাধারণ মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে এরই মধ্যে দূর–দুরান্ত থেকে উত্তর আমেরিকায় ভিড় করছেন উৎসুক মানুষ। এই সুযোগে পোয়াবারো হোটেল মালিকদের। যেসব স্থান থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে সেসব স্থানে হোটেল ভাড়া এখন আকাশচুম্বী। এমনকি বেশি ভাড়ার লোভে কিছু হোটেল কর্তৃপক্ষ আগের বুকিং বাতিল করেছে।
আগামী ৮ এপ্রিল মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। অর্থাৎ এসব অঞ্চল সম্পূর্ণ অন্ধকারে ঢেকে যাবে। ফলে লাখ লাখ মানুষ এই বিরল ঘটনা উপভোগ করতে পারবে। এশিয়ার জ্যোতির্বিদেরা এ ঘটনাটি প্রত্যক্ষ করতে পারবেন না। তবে লাইভ স্ট্রিমের মাধ্যমে ঘটনাটি কিছুটা হলেও উপভোগ করার ব্যবস্থা থাকবে।
যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্য থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে। এসব জায়গায় বিপুলসংখ্যক পর্যটক আগমনের ফলে স্থানীয় অর্থনীতিতে ১ কোটি ডলারেও বেশি নগদ অর্থ যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সূর্যগ্রহণ দেখার স্থানগুলোর হোটেল ভাড়া অনেক বেড়েছে। এর মধ্যে বেশির ভাগ হোটেল এরই মধ্যে বুকড হয়ে গেছে। প্রতিবেদনে বলা হয়, গ্রেভিল, ইলিনয়ের হোটেলের বিজ্ঞাপনে রাতের ভাড়া ১০ গুণ চাওয়া হয়েছে।
চেজ ট্রাভেলের বিশ্লেষণ অনুযায়ী, নিউইয়র্কের বাফেলো শহর সূর্যগ্রহণ দেখার জন্য একটি প্রধান দর্শনীয় স্থান। এখানে ১০ লাখ মানুষ জমায়েত হবে আশা করা হচ্ছে। এই জায়গায় হোটেল ও ফ্লাইট বুকিং গত বছরের একই সময়ের তুলনায় চার গুণ হয়েছে।
ট্র্যাভেলিং এজেন্সি সুগার ট্যুরের মালিক ক্রিস ডনেলি বলেন, দুই বছর আগে বাফেলোর দুটি হোটেল বুকিং বাতিল করে ১৫০ জনেরও বেশি লোকের থাকার ব্যবস্থা করতে বাধ্য হয়েছিল। বুকিং দেওয়া এসব কক্ষের ভাড়া ১২৯ ডলার থেকে ১৫৯ ডলার ছিল। কিন্তু সব বুকিং বাতিল করে ৪৫০ ডলার বা তার বেশি ভাড়ায় কক্ষ বুকিং নেওয়া হয়।
ডনেলি বলেন, ‘অবশ্যই এসব লাভের জন্য করা হয়েছে। ব্যবসায় ৩০ বছরে এমনটি কখনো ঘটতে দেখা যায়নি।’
আলফট বাফেলো বিমানবন্দর ও হ্যাম্পটন ইন অ্যান্ড সুইটস বাফেলো বিমানবন্দরের মালিক প্রতিষ্ঠান মাঙ্গা হোটেল গ্রুপ বলেছে, ভুলবশত ওভার বুকিং হয়ে গিয়েছিল, এ কারণে পরে সেসব কক্ষের বুকিং বাতিল করা হয়েছে। কোনো বাতিল কক্ষের বিপরীতে নতুন রিজার্ভেশন হিসেবে আবার বুকিং নেওয়া হয়নি।
এই অঞ্চলের পর্যটন ব্যুরো ভিজিট বাফেলো নায়াগ্রা (ভিবিএন) বলেছে, তারা বুকিং বাতিল হওয়ার অভিযোগ পেয়েছে। বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে। এভাবে বুকিং বাতিল করার এমন ব্যবসায়িক চর্চা কোনোভাবেই বরদাশত করা হবে না।
ভিবিএন–এর প্রেসিডেন্ট ও সিইও প্যাট্রিক কালের বলেন, পুরোনো গ্রাহক এবং নতুন পর্যটকদের সঙ্গে এমন আচরণ লজ্জাজনক। দর্শকের অভিজ্ঞতা ও সেসব অঞ্চলের খ্যাতির আগে লোভকে প্রাধান্য দেওয়া অগ্রহণযোগ্য।

ইরানের ইসফাহান শহরের আলিখানি স্কয়ারে কড়া নিরাপত্তার মধ্যে মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ওই এলাকায় একটি ফাঁসির মঞ্চ তৈরি করার খবর ছড়িয়ে পড়ার পর রাতেই স্থানীয় মানুষ সেখানে জড়ো হন এবং রক্ষীদের সঙ্গে তাঁদের সংঘর্ষের ঘটনাও ঘটে।
৪১ মিনিট আগে
অস্ট্রেলিয়ার মেলবোর্নের প্রভাবশালী ব্যক্তিত্বের বিরুদ্ধে ধর্ষণের বিচারিক রায় ঘোষণা করা হয়েছে। তবে আইনি নিষেধাজ্ঞার কারণে তাঁর পরিচয় প্রকাশ করা সম্ভব হচ্ছে না। মেলবোর্নের কাউন্টি কোর্টে ১৩ দিনের বিচারকাজ শেষে নয়জন নারী ও তিনজন পুরুষের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড তাঁকে দুই দফা ধর্ষণ এবং এক দফা যৌন নিপীড়নে
১ ঘণ্টা আগে
বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রনৌতের বিতর্কিত মন্তব্যের কড়া জবাব দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আন্দোলনরত তরুণ প্রজন্মকে ‘জেনারেশন গাটার’ (আবর্জনার প্রজন্ম) বলে কটাক্ষ করায় সিজেপির মুখপাত্র সৌরভ দাস কঙ্গনার উদ্দেশে বলেছেন, দেশের জন্য কঙ্গনার চেয়ে জেন-জি (Gen Z) বা নতুন প্রজন্ম অ
১ ঘণ্টা আগে
জাপানের কুমামোতো শহরে মঙ্গলবার ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর একটি শপিং মলে বিস্ফোরণ ঘটে। এতে ভবনটির একটি অংশ ধসে পড়েছে এবং ভেতরে বহু মানুষ আটকা পড়েছে বলে জানিয়েছে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে।
২ ঘণ্টা আগে