গীতিকার ও সুরকার সৈয়দ মহিউদ্দিন (মহি আল ভান্ডারী) মারা গেছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টায় তাঁর মৃত্যু হয়। তাঁর জানাজা বাদ জোহর কাতালগঞ্জ মসজিদে অনুষ্ঠিত হয়। বেলা ২টায় নেওয়া হয় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে। ফটিকছড়ির সুয়াবিল গ্রামে দাফন হবে বলে জানিয়েছেন সংগীতশিল্পী ও তাঁর ছাত্র আলাউদ্দিন তাহের।
সৈয়দ মহিউদ্দিন ১৯৪৪ সালে ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সৈয়দ আমির হোসেন এবং মাতা সৈয়দা আনোয়ারা বেগম। সহস্রাধিক মাইজভান্ডারী, আঞ্চলিক, আধুনিক ও রাগসংগীতের রচক তিনি। সেই সঙ্গে সুরকার ও সুধীমহলে নন্দিত পরিবেশনকারী।
তাঁর লিখিত কালজয়ী গানের মধ্যে—‘অ জেডা ফইরার বাপ’, ‘মেজ্জান দিয়ে দিয়ে’, ‘আহ্ হায় রে গরু টানের গরু গাড়ি’, ‘মন কাচারা মাঝি তোর সাম্পানত উইটতাম নঅ’ উল্লেখ্যযোগ্য।
২০১৫ সালের ৪ ডিসেম্বর চট্টগ্রামের ডিসি হিলে এক অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। সেদিন তিনি ক্রেস্ট ও সনদ নিয়ে মঞ্চ ত্যাগ করার সময় পা পিছলে পড়ে বাঁ হাত-পা ভেঙে ফেলেন। তার পর থেকেই রোগভোগের দিন শুরু চিরকুমার এই শিল্পীর। গত ১৩ মার্চ স্ট্রোক করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এই গুণীজন। এরপর তিন দফা স্ট্রোক করেন।

অজয় দেবগনের আলোচিত কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’। ২০০৬ সালে ‘গোলমাল: ফান আনলিমিটেড’ সাফল্য পাওয়ার পর মুক্তি পেয়েছে আরও তিনটি সিকুয়েল। সেই সাফল্যের ধারাবাহিকতায় গোলমালের পঞ্চম পর্ব তৈরির সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক রোহিত শেঠি। এতে অজয় দেবগনের সঙ্গে যোগ দিচ্ছেন অক্ষয় কুমার
২ মিনিট আগে
ঈদ উপলক্ষে ইয়াশ রোহান ও পারশা ইভানাকে নিয়ে তৈরি হয়েছে ওয়েব কনটেন্ট ‘একসাথে আলাদা’। আধুনিক নগরজীবনের প্রেম, মান-অভিমান আর সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে এটি বানিয়েছেন রেজাউর রহমান। গত রোববার রাতে প্রকাশ পেল এর ট্রেলার।
১০ ঘণ্টা আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমি এই রায় ঘোষণা করেন।
১৪ ঘণ্টা আগে
বড় পর্দায় অভিষেকের পর থেকে প্রায় প্রতি ঈদে মুক্তি পেয়েছে শবনম বুবলী অভিনীত সিনেমা। এই রোজার ঈদেও একাধিক সিনেমা মুক্তি পাবে তাঁর। রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ ও জাহিদ জুয়েলের ‘পিনিক’—এই দুই সিনেমায় ভিন্ন দুই চরিত্রে চমকে দিতে প্রস্তুত বুবলী।
১ দিন আগে