ডায়াবেটিস থেকে পুরোপুরি সেরে ওঠার দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় বংশোদ্ভূত একজন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও)। আর এটা তিনি করেছেন কোনো ওষুধ সেবন না করেই।
সম্প্রতি সাউথ চায়না মর্নিং পোস্ট হংকং-ভিত্তিক আমোলি এন্টারপ্রাইজ লিমিটেডের প্রধান আর্থিক কর্মকর্তা রবি চন্দ্রের ডায়াবেটিস থেকে প্রত্যাবর্তনের খবর প্রকাশ করে। সংবাদমাধ্যমটি জানায় ৫১ বছর বয়সে টাইপ-টু ডায়াবেটিসে আক্রান্ত হয়েছিলেন রবি। সে সময় চিকিৎসক তাঁকে এই রোগের জন্য ওষুধ সেবনের পরামর্শ দিয়েছিলেন। তবে ওষুধ সেবন না করে নিয়ম করে দৌড়াতে শুরু করেছিলেন ওই ভারতীয়। এতে আশ্চর্যজনক সুফল পান তিনি। মাত্র তিন মাসের মধ্যেই তাঁর রক্তের গ্লুকোজের মাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছিল।
জানা যায়, রবি চন্দ্রের ডায়াবেটিস ধরা পড়েছিল ২০১৫ সালে। এরপর তাঁর জীবনে একটি বড় পরিবর্তন আসে। পঞ্চাশোর্ধ্ব বয়সেই তিনি একজন দৌড়বিদ হিসেবে আত্মপ্রকাশ করেন। এটি শুধু কথার কথা নয়—২০১৫ সালের পর তিনি হংকং, চীন, তাইওয়ান ও ভারতে অন্তত ২৯টি দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এর মধ্যে ১২টি প্রতিযোগিতা ছিল ম্যারাথন,৫টি অর্ধ-ম্যারাথন,৭টি ১০ কিলোমিটার এবং ৫টি আল্ট্রা-ম্যারাথন। পাশাপাশি তিনি হেঁটে হেঁটে হংকংয়ের ১০০ কিলোমিটার দীর্ঘ অক্সফাম ট্রেইলও পাড়ি দিয়েছেন।
রবি জানান, দৌড়াতে শুরু করার মাত্র তিন মাস পর তাঁর রক্তের গ্লুকোজের মাত্রা ৮ থেকে ৬.৮০-তে নেমে এসেছিল। তিনি বলেন, ‘আমি অনুভব করেছিলাম, একবার ওষুধ সেবন শুরু করলে ডোজ বাড়তেই থাকবে। আমি বুঝতে পেরেছিলাম, ফিটনেস উন্নত করলেই তা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করবে।’
ভারতীয় বংশোদ্ভূত সিএফও আরও জানান, ২০১১ সালে সুস্থ থাকা অবস্থায়ও এক বন্ধুর অনুপ্রেরণায় তিনি একবার নিয়মিত দৌড়াতে শুরু করেছিলেন। তাঁর সেই বন্ধু শতাধিক ম্যারাথনে অংশ নিয়েছেন। তবে কয়েক দিনের মধ্যেই দৌড়ানোর অভ্যাস ত্যাগ করেছিলেন রবি।
যা হোক, ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার খবরটি রবিকে আবারও দৌড়ের জগতে ফিরিয়ে আনে। তবে হুট করেই নিয়মিত দৌড়াতে শুরু করেননি তিনি। প্রাথমিকভাবে কয়েক দিন এক কিলোমিটার করে হেঁটেছেন। অল্প অল্প করে বাড়িয়ে একপর্যায়ে তিনি ১০ কিলোমিটার পর্যন্ত হাঁটতে শুরু করেন। এভাবে তাঁর স্ট্যামিনাও বাড়তে শুরু করে এবং তিনি দৌড়াতে শুরু করেন। প্রতি সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন তিনি একটানা ১০ কিলোমিটার দৌড়াতে সক্ষম হয়েছিলেন।
বর্তমানে তিনি সপ্তাহে ৬ দিনই কাজে যাওয়ার আগে ৪ থেকে ৯ কিলোমিটার পর্যন্ত দৌড়ান। শনিবার কাজ শেষে তিনি একটি দীর্ঘ দৌড়ে যান। এ ক্ষেত্রে তাঁর সবচেয়ে প্রিয় রুট হলো—হংকংয়ের তুং চুং থেকে লানতাও দ্বীপ। এই রুট সম্পর্কে রবি বলেন, ‘এটি ২১ কিলোমিটার দীর্ঘ এবং সুন্দর। আমি সমুদ্রের কাছে দৌড়াতে পছন্দ করি।’
রবি চন্দ্রের ধারণা, দৌড়াতে শুরু করার পর এখন পর্যন্ত তিনি প্রায় ২০ হাজার কিলোমিটার দৌড়েছেন। দৌড়কে তিনি একই সঙ্গে আসক্তি ও সংক্রামক মনে করেন। বাবার দেখা দেখি তাঁর ২৯ ও ২৪ বছর বয়সী দুই সন্তানও এখন নিয়মিত দৌড়ান।
ডায়াবেটিসের ওপর ছড়ি ঘোরানো রবি জানান, তিনি সাধারণত নিরামিষ খাবার খান। তবে মাঝে মাঝে মাছ বা মুরগিও খান। দৌড়ের জ্বালানি হিসেবে তিনি আপেল ও কমলা খান।

দেশে সরকারি চিকিৎসকদের ৭৫ শতাংশই শহরে এবং বাকি ২৫ শতাংশ গ্রামে সেবা দেন। নার্স, স্বাস্থ্যকর্মীসহ স্বাস্থ্য খাতের অন্যান্য জনবলের চিত্রও অনেকটা একই। অথচ দেশের জনসংখ্যার মাত্র ৩৮ শতাংশের বসবাস শহরে। আবার চিকিৎসকের সঙ্গে অন্যান্য স্বাস্থ্য জনবলের অনুপাতও ঠিক নেই।
১ দিন আগে
বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ১৭ শতাংশ কিডনি রোগে আক্রান্ত। এ সংখ্যা ২ কোটির বেশি হতে পারে। প্রতিবছর এই সংখ্যা বাড়ছে। পবিত্র রমজান মাসে কিডনি রোগীরা রোজা রাখার সময় সমস্যা অনুভব করলে অবশ্যই তাঁদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
৩ দিন আগে
দীর্ঘ সময় না খেয়ে থাকার পর ইফতার ও সেহরির মাধ্যমে আমরা শরীরে শক্তি ফিরে পাই। কিন্তু অসচেতনতা এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে এ মাসেই সাধারণ মানুষের মধ্যে পেটের পীড়া কিংবা ফুড পয়জনিংয়ের প্রকোপ বেশি দেখা যায়। অনেকে আছেন, যাঁরা শুধু ইফতারে ভাজাপোড়া কিংবা বাইরের খোলা খাবার খেয়ে তীব্র পেটব্যথা...
৩ দিন আগে
সরকারি হাসপাতালে হাজিরায় উপস্থিতি দেখিয়ে বেসরকারি হাসপাতালে গিয়ে রোগী দেখার অভিযোগে এক চিকিৎসকের নিবন্ধন স্থগিতের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। শরীয়তপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) রাজেশ মজুমদারের ছয় মাসের জন্য নিবন্ধন স্থগিতের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মেডিকেল...
৫ দিন আগে