ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যালের শেয়ারের দর সোমবার (১ এপ্রিল) ২৫ শতাংশ পর্যন্ত দরপতন হয়েছে। সোশ্যাল মিডিয়া কোম্পানিটি গত বছর ৫ কোটি ৮২ লাখ ডলার লোকসানের তথ্য প্রকাশের পর এই দরপতন হয়। এখন এই প্ল্যাটফর্মটিকে চালিয়ে নেওয়ার সক্ষমতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
গত সপ্তাহে শেয়ারবাজারে আসার পরই হইচই ফেলে দেয় ট্রাম্পের ট্রুথ সোশ্যাল। ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের বাজারমূল্য একলাফে ৭০০ কোটি ডলার ছাড়িয়ে যায়। যদিও নিয়ন্ত্রক সংস্থার কাছে দেওয়া নথিপত্র অনুযায়ী, ২০২৩ সালে কোম্পানিটির পণ্য বা সেবা বিক্রি ছিল মাত্র ৪১ লাখ ৩০ হাজার ডলারের।
বিভিন্ন কোম্পানির নিরীক্ষকেরা বলছে, যে পরিমাণ লোকসানের তথ্য কোম্পানিটির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, তাতে এটির ভবিষ্যৎ নিয়ে সন্দেহ রয়েছে।
২০২৩ সালে ট্রাম্প মিডিয়ার নিট লোকসান ছিল ৫ কোটি ৮২ লাখ। ঋণের সুদ বাবদ ব্যয় বাদ দিয়ে কোম্পানি ১ কোটি ৬০ লাখ ডলারের পরিচালন লোকসানের তথ্য প্রকাশ করেছে। যেখানে ২০২২ সালে পরিচালন লোকসান ছিল ২ কোটি ৩২ লাখ।
ট্রাম্প মিডিয়াতে ট্রাম্পের বেশ বড় অংশীদারত্ব রয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার ফলে অতিরিক্ত শত কোটি ডলারের মালিক বনে যান তিনি। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রথমবারের মতো বিশ্বের ৫০০ ধনী ব্যক্তির তালিকায় যুক্ত হয়েছেন।
এখন শেয়ারদরের যে অবস্থা তাতে ট্রাম্প তাঁর শেয়ার বিক্রি করে অর্থ সংগ্রহও করতে পারবেন না। যেখানে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমে তাঁকে আইনি লড়াইয়ের পেছনে প্রচুর খরচ করতে হচ্ছে।
মর্নিংস্টারের গবেষণা বিভাগের ভাইস–প্রেসিডেন্ট জন রেকেনথালার সম্প্রতি মন্তব্য করেছেন, ট্রাম্প মিডিয়া হলো ক্রিপ্টোকারেন্সির মতো। বিটকয়েনের মতো, লোকেরা ট্রাম্প মিডিয়াকে ভবিষ্যতের নগদ প্রবাহের জন্য নয়, বরং রাতারাতি টাকা বানানোর একটি অনুষঙ্গ হিসেবে দেখছে।

পুরোনো দিনে ভালোবাসার সমীকরণ ছিল একদমই আলাদা। কখনো চিঠির ভাঁজে, কখনোবা জানালার ওপাশে একপলক দেখার দীর্ঘ প্রতীক্ষায় প্রেম খুঁজে নিত মানুষ। সেই প্রেম ছিল রক্তমাংসের মানুষের সঙ্গে। সেখানে মান-অভিমান আর খুনসুটির এক জীবন্ত অনুভূতি থাকত। কিন্তু আধুনিক যুগের ব্যস্ততা আর একাকিত্ব ভালোবাসার সেই চিরচেনা ঠিকানা
১৮ মিনিট আগে
গনগনে গরমে চকমকে পোশাক তো দূরের কথা গাঢ় রঙের পোশাকও আমরা প্রায় এড়িয়ে চলি। এই গরমে পোশাকে যদি থাকে সাদার স্নিগ্ধতা ও আভিজাত্য, তাহলেই যেন সবচেয়ে ভালো হয়। বৈশাখের এই সময়টায় নিজেকে সাজিয়ে নেওয়া যেতে পারে সাদার মায়ায়। সাদা এমন একটি রং, যা সবাইকে খুব ভালোভাবে মানায়।
১ ঘণ্টা আগে
গ্রীষ্মের দুপুরে রান্নাঘরে কাজ করতে করতে টক-ঝাল-মিষ্টি কিছু খেতে মন চাইছে? বাড়িতে পেয়ারা থাকলে সহজেই তৈরি করে ফেলতে পারেন পেয়ারা মাখা। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৪ ঘণ্টা আগে
ভ্রমণের আনন্দ পূর্ণতা পায় যদি পর্যটন এলাকার খাবার জিভে জল আনে। আর যখন সে গন্তব্যগুলো বেছে দেয় ‘মিশেলিন গাইড’, তখন সেখানে স্বাদের নতুন মাত্রা যোগ হওয়াটাই স্বাভাবিক। সম্প্রতি মিশেলিন প্রকাশ করেছে এ বছরের সেরা ১৬টি ভোজন-গন্তব্য। তালিকায় থাকা ঐতিহ্যবাহী রান্নার সঙ্গে আধুনিক কৌশলের এক অপূর্ব মেলবন্ধন...
৬ ঘণ্টা আগে