
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট। তৎক্ষণাৎ প্রতিক্রিয়ায় বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার বলেছেন, ‘কোর্টের আদেশ শিরোধার্য। কোর্ট যেটা বলবে, সেটি আমাদের মানতে হবে। কোর্টের অবমাননা আমরা করতে পারব না।’
আজ সোমবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
হাইকোর্টের রায়ের পর বুয়েটের সিদ্ধান্ত কেমন হবে—জানতে চাইলে বুয়েট উপাচার্য বলেন, ‘আমরা আমাদের উকিলের সঙ্গে আলোচনা করব। কোর্টের নিয়ম অনুযায়ী তো আমাদের চলতে হবে। আমরা তো এই কোর্টকে ভায়োলেট করতে পারব না। অ্যাজ পার ল আমাদের আগাতে হবে। আর কোর্ট কী রায় দিয়েছে, সেটি না দেখে আমি এখন বলতে পারছি না
উপাচার্য আরও বলেন, ‘প্রথমে এটি আমরা দেখব। এরপর আমাদের লিগ্যাল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলব। তাঁর উপদেশ নিয়েই আমরা এগিয়ে যাব, যেন আমাদের বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে ব্যাঘাত না ঘটে। আর রাষ্ট্রীয় মর্যাদাও যেন ক্ষুণ্ন না হয়। দুই দিকেই দেখতে হবে।’
উপাচার্য বলেন, ‘রাজনৈতিক পরিবেশ ঠিক রাখার জন্য ছাত্র-শিক্ষক, প্রশাসন সবাই মিলে সিদ্ধান্তে আসতে হবে। সে জন্য আলোচনা প্রয়োজন। কীভাবে করা যায় তা বের করতে হবে। আগে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন ছিল। এখন তার কার্যক্রম বন্ধ আছে। শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনের আলোচনার ওপর ভিত্তি করে আমরা বিষয়টা দেখব।’

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত সাগরপাড় ঘেঁষে শুরু হয়েছে নতুন সড়ক নির্মাণের কাজ। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই বিদেশি অর্থায়নে বালিয়াড়িতে এ সড়ক নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন অধিদপ্তরের জেলা কর্মকর্তা।
২ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরা উপজেলার রায়পুরা-নীলকুঠি সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে। সড়কের পিচ উঠে খানাখন্দে ভরে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে সড়ক দিয়ে যাতায়াতকারী মানুষ। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, রায়পুরা থেকে নীলকুঠি পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার...
৩ ঘণ্টা আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতা হাওরে থাকা চরহাইজদা ফসল রক্ষা বেড়িবাঁধের ব্লক লুট হয়েছে। ১৮ আগস্ট দিবাগত রাত থেকে উপজেলার গাগলাজুর ইউনিয়নের করাচাপুর গ্রামের সামনে থাকা চরহাইজদা ফসল রক্ষা বেড়িবাঁধ থেকে ব্লক লুট শুরু হয়।
৩ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ভারপ্রাপ্ত পরিচালক ফারজানা বাসারের বিরুদ্ধে অফিস চলাকালে টিএসসির কর্মচারীকে বাসার ব্যক্তিগত কাজে ব্যবহার, কর্মঘণ্টা অনুযায়ী অফিসে উপস্থিত না থাকাসহ বিভিন্ন অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগে