
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। বুয়েটের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা ইমতিয়াজ রাব্বির করা রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের বেঞ্চ এই আদেশ দেন।
একই সঙ্গে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের ওই সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।
বুয়েটে সব রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে ২০১৯ সালের ১১ অক্টোবর বুয়েট কর্তৃপক্ষের জারি করা বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়। রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস ও সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ।
২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। ওই ঘটনায় করা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্তরা সবাই ছাত্রলীগের নেতা-কর্মী। আবরার ফাহাদ হত্যার পর বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে কর্তৃপক্ষ।
এদিকে গত ২৭ মার্চ মধ্যরাতে ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে কিছু নেতা-কর্মী বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন। বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়েন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। আর আন্দোলনের অংশ হিসেবে তাঁরা টার্ম ফাইনাল পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করছেন। অপরদিকে বুয়েটে ছাত্র রাজনীতি চালু করতে রোববার প্রতিবাদ সমাবেশ করে ছাত্রলীগ।

তুরাগ নদ থেকে দুই দিনে উদ্ধার হওয়া তিন লাশের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা তার অঙ্গসংগঠনের মিছিল সম্পৃক্ত নয় বলে দাবি করেছে পুলিশ। আজ রোববার বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও ঢাকা জেলা পুলিশ পৃথক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। প্রথমে বিকেল সাড়ে ৩ টার দিকে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি)...
৪০ মিনিট আগে
সুদকে বন্ধ করে জাকাতভিত্তিক অর্থনীতি সেখানে চালু করার সুন্দর একটা প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশ এই জাকাতভিত্তিক অর্থনীতি করার ও সুদকে বন্ধ করার চেষ্টা করছে। তার মধ্যে উল্লেখযোগ্য দেশ হলো ইরান, বাহরাইন, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার ও পাকিস্তান। আমি বাংলাদেশকেও মনে করি...
১ ঘণ্টা আগে
পুলিশ প্রশাসনের শীর্ষ ও গুরুত্বপূর্ণ পদগুলোয় বড় ধরনের রদবদল করেছে সরকার। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও হাইওয়ে পুলিশের নতুন প্রধানসহ ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মোশাররফ হোছাইনকে...
১ ঘণ্টা আগে
সুইজারল্যান্ডের স্বাস্থ্যসেবা, কেয়ারগিভিং, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, হসপিটালিটি ও নির্মাণ খাতসহ বিশেষায়িত বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকদের জন্য সুইজারল্যান্ডে উচ্চশিক্ষা...
২ ঘণ্টা আগে