ইফতারে ভিন্ন স্বাদ আনতে রাখতে আলুর চপ বা বেগুনীর পরিবর্তে কোনো কোনো দিন রাখতে পারেন কিমা জুকিনি ফ্রাই। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী, ট্রেইনার ও সুমি’স কিচেনের স্বত্বাধিকারী আফরোজা নাজনীন সুমি।
উপকরণ
মুরগির মাংসের কিমা ১ কাপ, জুকিনি স্লাইস ১ কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১/২ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, লেবুর রস ১/২ চা চামচ, গোলমরিচের গুঁড়া ১/২ চা চামচ, বেসন পরিমাণমতো, লবণ স্বাদমতো, তেল পরিমাণমতো।
প্রনালি
কিমার সাথে বেসন এবং তেল ছাড়া বাকি সব উপকরণ দিয়ে মেখে নিন। এরপর বেসন, মরিচ গুঁড়া এবং লবণ মিশিয়ে পানি দিয়ে ঘন গোলা করে নিন। জুকিনির একটা স্লাইসের উপর কিমা লাগিয়ে আরেকটা স্লাইস দিয়ে চেপে ঢেকে দিন। এবার এই কিমা লাগানো জুকিনিগুলো বেসনের গোলায় ডুবিয়ে গরম তেলে ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন।

আজ মেষ রাশির মানুষদের গ্রহরাজ মঙ্গলের সরাসরি তাপে মাথা গরম থাকার শতভাগ সম্ভাবনা। সকাল সকাল ঘুম থেকে উঠেই মনে হতে পারে আপনিই পৃথিবীর শেষ যোদ্ধা, আর বাকি সবাই আপনার শত্রু। অফিসে বসের সামনাসামনি হলে হঠাৎ কোনো মহৎ বিপ্লব ঘটানোর চেষ্টা করবেন না...
১ ঘণ্টা আগে
কলার কেচাপ! না চোখ কপালে তোলার দরকার নেই। ফিলিপাইনের দারুণ জনপ্রিয় খাবার কলার কেচাপ বা বানানা কেচাপ। মিষ্টি, টক ও মসলার স্বাদের মিশেলে তৈরি সসটি দেশটির খাবারের সংস্কৃতিতে বিশেষ জায়গা করে নিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফিলিপাইনে টমেটোর সরবরাহ কমে গেলে খাদ্যপ্রযুক্তিবিদ মারিয়া ইয়ালাগান ওরোসা কলা...
২ ঘণ্টা আগেবাড়ির যে মেয়েটি এখন সবচেয়ে আনন্দে রয়েছেন, তাঁর বয়স আঠারো, না কুড়ি? তাহলে এই গল্পটা তাঁর সঙ্গেই জমবে বেশ। পূজার কোন দিন কী পরবে, কেমন সাজবে আর হেয়ারস্টাইল কেমন হবে, তা-ও এরই মধ্য়ে ঠিক করে ফেলেছেন তাঁরা।
১৮ ঘণ্টা আগে
আঁচল আর উত্তরীয়র কোনায় যাঁদের গিঁট পড়েছে, একাকী থাকার দিন যাঁদের শেষ হয়েছে গত পূজার পর আর এই পূজার আগেই, যাঁরা একটু একটু করে মানিয়ে নিচ্ছেন দুজনের জীবনে দুজনের উপস্থিতি, তাঁদের জন্য এবারের পূজার উৎসব একেবারে আলাদা।
১ দিন আগে