
মুসলিমদের পবিত্র মাস রমজানের প্রথমার্ধ, অর্থাৎ প্রথম ১৫ দিনে মদিনার মসজিদে নববিতে নামাজ পড়েছেন প্রায় দেড় কোটি মানুষ। অর্থাৎ, এই ১৫ দিনে দেশ-বিদেশের প্রায় দেড় কোটি মানুষ ইসলাম ধর্মের অন্যতম পবিত্র এই স্থানে ভ্রমণ করেছেন। সৌদি আরব সরকারের এক শীর্ষ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ।
কাবা শরিফ ও মসজিদে নববির তত্ত্বাবধায়ক জেনারেল অথোরিটি ফর কেয়ার অ্যান্ড ম্যানেজমেন্টের তথ্য ও পরিসংখ্যানবিষয়ক শাখার প্রধানর সুলতান আল-বাদরি এ তথ্য জানিয়েছেন। মুসল্লিদের পবিত্র এই স্থানে বিভিন্ন পরিষেবার এক সুসমন্বিত নেটওয়ার্কের মাধ্যমে স্বাগত জানানো হয়েছে বলেও জানান তিনি।
সুলতান আল-বাদরি জানান, এই সময়ের মধ্যে মুসল্লি নুসুক অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নবী মুহাম্মদের (সা.) রওজা শরিফ জিয়ারত করেছেন। স্থানীয় সম্প্রচারমাধ্যম আল-আখবারিয়া চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নুসুক অ্যাপ পবিত্র এই স্থানে প্রবেশের ভিড় নিয়ন্ত্রণে বেশ সহায়তা করেছে।
চন্দ্র বছরের হিসাব অনুসারে গত ১১ মার্চ সৌদি আরবে রোজা শুরু হয়েছে। সাধারণত এই সময়টাকে ওমরাহ ও নবীর রওজা জিয়ারতের জন্য উত্তম সময় হিসেবে বিবেচনা করা হয়। এই সময়ে সৌদি আরবে ওমরাহ করতে যাওয়া ব্যক্তিদের সংখ্যা সারা বছরের যেকোনো সময়ের তুলনায় বেশি থাকে। সাধারণত, ওমরাহ শেষে মুসল্লিরা নবীর রওজা জিয়ারতে যান।
এদিকে মসজিদে নববির দায়িত্বে থাকা কর্তৃপক্ষ রোজার শুরু থেকেই সেখানে যাওয়া মুসল্লিদের মধ্যে ইফতার বিতরণ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, চলতি রমজান মাসে মসজিদে নববিতে অন্তত ৮৫ লাখ প্যাকেট ইফতার বিতরণ করা হবে।

নেপালে বন্যার ৯ দিন পর আজ শুক্রবার ত্রিশূলী থ্রিএ জলবিদ্যুৎ প্রকল্পের একটি টানেল থেকে দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। এ ঘটনায় টানেলের ভেতরে আরও কেউ আটকা পড়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে মার্কিন প্রশাসনের অবস্থান জানতে চাওয়া হয়েছিল ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কাছে। তিনি সরাসরি বলে দেন, এটিকে যুদ্ধ বলাই যায় না। তবে এর শেষ কবে সেটিও জানেন না তিনি। এদিকে এই যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়েছে এবং খোদ যুক্তরাষ্ট্র
২ ঘণ্টা আগে
বাস্তুচ্যুত হয়ে মিয়ানমারের বাইরে থাকা নাগরিকদের ‘নিরাপদ ও মর্যাদাপূর্ণ’ প্রত্যাবাসনের প্রতিশ্রুতি দিয়েছে দেশটির সরকার। তবে ‘রোহিঙ্গা’ নামে দেশটিতে জাতিগোষ্ঠীর অস্তিত্ব থাকার কথা অস্বীকার করেছে তারা। গতকাল বৃহস্পতিবার মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব কথা বলা হয়েছে।
১১ ঘণ্টা আগে
চীন সীমান্তবর্তী নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ টানেলে ভয়াবহ বন্যার ঢেউ আঘাত হানার পর মৃত্যুর মুখ থেকে ফিরে আসার রোমহর্ষক অভিজ্ঞতা বর্ণনা করেছেন ৩২ বছর বয়সী ধন বাহাদুর তামাং। তিনি আপার ত্রিশূলি-১ জলবিদ্যুৎ প্রকল্পে সহায়ক কর্মী হিসেবে কাজ করতেন।
১৩ ঘণ্টা আগে