মস্কোর উপকণ্ঠে অবস্থিত শহর ক্রাসনোগরস্কের একটি কনসার্ট হলে হামলার জন্য ইউক্রেন ও পশ্চিমা বিশ্বের দেশগুলোকে দায়ী করছে রাশিয়ার ফেডারেল গোয়েন্দা সংস্থা এফএসবি। গতকাল মঙ্গলবার এফএসবির প্রধান বলেছেন, পশ্চিমা ও ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থাগুলো এই হামলাকারীদের সাহায্য করেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এফএসবির প্রধান আলেকসান্দার বোর্তনিকভ বলেন, ‘আমরা বিশ্বাস করি, উগ্র ইসলামপন্থীরা এই হামলার সঙ্গে জড়িত এবং একই সঙ্গে আমরা এটাও বিশ্বাস করি যে, এ হামলায় বিভিন্ন ধরনের সহযোগিতা করেছে ইউক্রেন ও পশ্চিমাদের গোয়েন্দা সংস্থা। এই হামলাকারীদের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ রয়েছে।’
রুশ গোয়েন্দা সংস্থার এই প্রধান আবারও বলেছেন, ‘হামলাকারীরা (হামলার পর) ইউক্রেনে যাচ্ছিল। আমি একটি গোপন বিষয় এখানেই পরিষ্কার করে দিতে চাই, এই হামলাকারীরা সেখানে গেলে নায়ক হিসেবে তাদের স্বাগত জানানো হতো।’
এদিকে, এফএসবির সঙ্গে সুর মিলিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ক্রাসনোগরস্কের ক্রোকাস সিটি কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলার পেছনে জঙ্গিরা জড়িত। একই সঙ্গে এই হামলায় ইউক্রেনেরও জড়িত থাকার ইঙ্গিতও দিয়েছেন তিনি।
গত শুক্রবার ক্রোকাস সিটি হলে কনসার্টে আসা মানুষদের ওপর বন্দুকধারীদের হামলায় অন্তত ১৩৭ জন নিহত হন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, গত সোমবার টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে পুতিন বলেন, ‘আমরা জানি, অপরাধটি কট্টরপন্থী ইসলামপন্থীরাই সংঘটিত হয়েছে, যাদের আদর্শের বিরুদ্ধে খোদ ইসলামিক বিশ্বই বহু শতাব্দী ধরে লড়াই করে আসছে।’
এ সময় ইউক্রেনের কথা উল্লেখ করে পুতিন বলেন, ‘এই নৃশংসতার সঙ্গে হয়তো তাদের একটি যোগসূত্র থাকতে পারে, যারা ২০১৪ সাল থেকে আমাদের দেশের সঙ্গে যুদ্ধ করে আসছে।’ পুতিন প্রশ্ন করে বলেন, ‘অবশ্যই, এই প্রশ্নের উত্তর পাওয়া দরকার, কেন অপরাধ সংঘটিত করার পরে সন্ত্রাসীরা ইউক্রেনে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল?’ সেখানে তাদের জন্য কে অপেক্ষা করছিল?’
পুতিন অবশ্য তাঁর বক্তব্যে আইএসের কথা সরাসরি উল্লেখ করেননি। যদিও তারাই মস্কোতে হামলার দায় স্বীকার করেছে। তবে আইএসের এই হামলার দায় স্বীকারের পর যুক্তরাষ্ট্রের গোয়েন্দারাও তাদের সেই দাবি সমর্থন করে। পরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁও বলেন, ‘ফ্রান্সের কাছে যে গোয়েন্দা তথ্য রয়েছে, তাতে দেখা যাচ্ছে, আইএস এই হামলার জন্য দায়ী।’
এর আগে সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ হামলার জন্য কাউকে দোষ দিতে অস্বীকৃতি জানান। রাশিয়ায় তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। এ ছাড়া যুক্তরাষ্ট্র ৭ মার্চ মস্কোর কর্তৃপক্ষকে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেছিল বলে যে খবর বের হয়েছে সে বিষয়েও দিমিত্রি পেসকভ মন্তব্য করতে রাজি হননি। এই ধরনের যেকোনো গোয়েন্দা তথ্য গোপনীয় বলেও জানান তিনি।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৪ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৮ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
৯ ঘণ্টা আগে