রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে ২৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ। গতকাল দ্বিতীয় ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হতে পারেননি বাংলাদেশের কাটার মাস্টার। ৩০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তবে তাঁর দল চেন্নাই সুপার কিংস ঠিকই জিতেছে। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে গতকাল তারা ৬৩ রানে হারিয়েছে গুজরাট টাইটানসকে।
টস হেরে প্রথমে ব্যাট করে মোস্তাফিজদের চেন্নাই। রাচিন রবীন্দ্রকে নিয়ে উদ্বোধনীতে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ৬২ রানের জুটি গড়লে বড় স্কোরের ভিত পায় চেন্নাই। দুই ওপেনারই ৪৬ রান করে আউট হয়ে যান। চারে ব্যাট করতে আসা শিবম দুবে ২৩ বলে ৫১ করলে চেন্নাইয়ের স্কোর দাঁড়ায় ২০৬/৬।
যা টপকাতে এসে ৮ উইকেটে ১৪৩ রানের বেশি করতে পারেনি গুজরাট। দিপক চাহার (২৮ /২), মোস্তাফিজুর রহমান (৩০ /২), তুষার দেশপান্ডে (২ /২১) মাতিশা পাতিরানার (১ /২৯) নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে গুজরাটের কোনো ব্যাটারই সুবিধা করতে পারেননি। ইনিংস সর্বোচ্চ ৩১ বলে ৩৭ করেন সাই সুদর্শন।
গুজরাট ইনিংসের দ্বিতীয় ওভারেই বল করতে এসে ১০ রান দিয়েছিলেন মোস্তাফিজ। ১১ তম ওভারে দ্বিতীয় দফায় বল হাতে নিয়ে ১৩ রান দিয়েও থেকেছেন উইকেটশূন্য। তবে নিজের তৃতীয় ওভারটি করতে এসে স্বরূপে আবির্ভূত হন মোস্তাফিজ। রশিদ খানকে ফিরিয়ে দেওয়া গুজরাট ইনিংসের ১৭ তম ওভারটিতে দিয়েছেন মাত্র ১ রান। আর ১৯ তম ওভারে রাহুল তিওয়াতিয়াকে তুলে নেন মোস্তাফিজ; নিজের বোলিং ফিগারটির রূপ দেন—৪-০-৩০-২।

এবারও আইপিএল, পিএসএল চলছে একই সঙ্গে। পিএসএল ছেড়ে তাই কয়েক জন ক্রিকেটারের আইপিএলে চলে যাওয়ার ঘটনাও ঘটেছে। তাঁদেরই একজন ব্লেসিং মুজারাবানি। জিম্বাবুয়ের এই পেসারের বিরুদ্ধে তাই কড়া পদক্ষেপ নিয়েছে পিএসএল কর্তৃপক্ষ। এবার তিনি মুখ খুলেছেন।
২ ঘণ্টা আগে
ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট দ্য হান্ড্রেড নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন লোলিত মোদি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা দাবি করেছেন, আগামী তিন বছরের মধ্যেই বন্ধ হয়ে যাবে এই টুর্নামেন্ট। এবার মোদির মন্তব্যের পাল্টা জবাব দিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন
২ ঘণ্টা আগে
একই সঙ্গে বাংলাদেশের দুটি ম্যাচ হবে কাল। মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশের ছেলেদের দল। আর রাজশাহীতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। এর আগে বিভিন্ন ম্যাচ হলেও প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট হতে যাচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়ে।
২ ঘণ্টা আগে
সময়টা একেবারেই ভালো যাচ্ছে না মোহাম্মদ রিজওয়ানের। বিগ ব্যাশ লিগেও ছিলেন না ছন্দে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তাঁর দল রাওয়ালপিন্ডিজ যেমন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে, তিনিও রান করতে ভুলে গেছেন। টি-টোয়েন্টিতে তাঁর ভবিষ্যৎ নিয়ে যখন চলছে নানা আলাপ-আলোচনা, তখন বোমা ফাটিয়েছেন পাকিস্তানের এই অভিজ্ঞ ব্যাটা
৩ ঘণ্টা আগে