‘ক্লোজআপ ওয়ান’খ্যাত সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা মা হতে যাচ্ছেন। বিয়ের দুই বছরের মাথায় মাতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন তিনি। লিজার বেবি বাম্পের আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী।
তিনি ফেসবুকে লিখেছেন, ‘পৃথিবীর সুন্দর দৃশ্যগুলোর মধ্যে অন্যতম। আমাদের সানিয়া সুলতানা লিজা মা হবে। সবাই দোয়ায় রাখবেন ওকে।’
গত বছরের নভেম্বরে প্রকাশ্যে আসে লিজার বিয়ের খবর। স্বামী যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকার। চুপিসারেই পরিবারের উপস্থিতিতে বিয়ে সেরে নিয়েছিলেন তাঁরা।
প্রসঙ্গত, ২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন লিজা। তারপর থেকে সংগীতাঙ্গনে সরব বিচরণ তাঁর।

অনেক বছর পর আবার আমার একক অ্যালবাম প্রকাশ পাচ্ছে, বিষয়টি অত্যন্ত আনন্দের। খুব ভালো লাগছে। আগে যখন অ্যালবাম প্রকাশ করা হতো, তখন যেমন এক ধরনের আনন্দ, এক্সাইটমেন্ট কাজ করত, অনেক দিন পর সেই অনুভূতিটা হচ্ছে। অ্যালবামে যাঁরা কাজ করেছেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা।
১৪ ঘণ্টা আগে
খাঁচায় বন্দী একটি পাখি আর বনের মুক্ত পরিবেশের একটি পাখি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন ‘দুই পাখি’ কবিতা। খাঁচার পাখি সোনার খাঁচায় নিরাপদ ও নিয়মে অভ্যস্ত, আর বনের পাখি মুক্ত আকাশে ও স্বাধীনতায় বাঁচতে চায়।
১৪ ঘণ্টা আগে
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এপিটি মিডিয়ার ব্যানারে আসছে কণ্ঠশিল্পী ইবনাত সালমা ও আকাশ সেনের নতুন গান। ‘বাজে ঢোল’ শিরোনামের গানটি লিখেছেন রফিক মাহমুদ, সুর ও সংগীত পরিচালনা করেছেন এন ফরহাদ।
১৪ ঘণ্টা আগে
সিনেমা বানানোর চেয়ে মুক্তির সময় বেশি ভোগান্তিতে পড়েন স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা। এ নিয়ে প্রায় সময় আক্ষেপ প্রকাশ করতে দেখা যায় তাঁদের। সম্প্রতি স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের কথা ভেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে দর্শনীর বিনিময়ে সিনেমা প্রদর্শনী। এবার স্বাধীন চলচ্চিত্র প্রদর্শনীর নতুন প্ল্
১৪ ঘণ্টা আগে