২২টি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তরের কারণে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল। সেই ভীতিকে পুঁজি করে আরও কিছু কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠানো হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। এই নেতিবাচক প্রভাবে ধারাবাহিক পতন দেখা গেছে পুঁজিবাজারে।
তবে এই মুহূর্তে নতুন কোনো কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হচ্ছে না। এ রকম কোনো সিদ্ধান্তও নেয়নি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বা স্টক এক্সচেঞ্জ। আর জেড ক্যাটাগরিতে পাঠাতে হলে নিয়ন্ত্রক সংস্থার অনুমতি লাগবে। ফলে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) চাইলেই কোনো কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করতে পারবে না। বিএসইসি ও ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
তবে এ বিষয়ে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এ টি এম তারিকুজ্জামান বলেন, বেশ কয়েকটি কোম্পানিকে ডিএসই জেড ক্যাটাগরিতে পাঠাচ্ছে বলে যে তথ্য ছড়ানো হচ্ছে, তা ভিত্তিহীন এবং গুজব। নতুন করে কোনো কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। এই মুহূর্তে জেড ক্যাটাগরিতে যাওয়ার মতো কোম্পানি নেই। তা ছাড়া কোনো কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠাতে হলে কমিশনের অনুমতি লাগবে। তাই চাইলেও ডিএসই এই মুহূর্তে সরাসরি কোনো কোম্পানিকে জেডে স্থানান্তরিত করতে পারবে না।
বিনিয়োগকারীদের ভিত্তিহীন তথ্য ও গুজবে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, যারা গুজব ছড়িয়েছে, তাদের শনাক্ত করতে কাজ করছে ডিএসই। চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

বৃহত্তর যশোরবাসীর দীর্ঘদিনের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং যাত্রীদের বিমান যোগাযোগ আরও সহজ ও সময়সাশ্রয়ী করার লক্ষ্যে ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সপ্তাহে তিন দিন দুটি করে ফ্লাইট
২ মিনিট আগে
প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবার ধারণাকে নতুন রূপ দিতে কাজ করে আসছে। একটি সমন্বিত স্বাস্থ্যসেবা কাঠামোর আওতায় প্রাভা হেলথ ফ্যামিলি মেডিসিন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, আধুনিক ডায়াগনস্টিকস ও ইমেজিং, প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষা, বিউটি অ্যান্ড ওয়েলনেস, হোম হেলথ সার্ভিসেস...
১ ঘণ্টা আগে
আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের সাক্ষাৎকারের সময় এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
৬ ঘণ্টা আগে
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৮ হাজার কোটি টাকার পণ্য কেনার পরিকল্পনা করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ভোজ্যতেল, মসুর ডাল ও চিনির পাশাপাশি ছোলা ও খেজুরও কিনবে সংস্থাটি।
৭ ঘণ্টা আগে