
শিক্ষক-সহপাঠীকে দায়ী করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। গতকাল শুক্রবার মধ্যরাতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে কথা বলার সময় উপাচার্য এই নির্দেশ দেন।
উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমি কথা দিচ্ছি, তদন্ত কমিটি সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। তা ছাড়া এর আগে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে ঘটা ঘটনারও তদন্ত রিপোর্টও প্রকাশ করা হবে। আর আমার হাতে যত আইন আছে, সব আইনের সর্বোচ্চ ব্যবহার করব।’
আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম বিল্লাহকে আহ্বায়ক করে কমিটিতে সদস্য হিসেবে আছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল হোসেন, সংগীত বিভাগের চেয়ারম্যান ঝুমুর আহমেদ, পরিকল্পনা দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর। তবে হিমাদ্রি শেখরের বিরুদ্ধে আগের একটি অভিযোগ থাকায় শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তাঁর পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের আইন কর্মকর্তা রঞ্জন কুমার দাসকে যোগ করা হয়।
এদিকে এ ঘটনায় অভিযুক্ত সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি আইন বিভাগের শিক্ষার্থী আম্মান সিদ্দীককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এর আগে, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে কুমিল্লা সদরের ঠাকুরপাড়া এলাকার নিজ বাসায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ফাইরুজ অবন্তিকা। তাৎক্ষণিকভাবে তাঁকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
এই সম্পর্কিত আরও খবর পড়ুন:

দিল্লিতে ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে ছাত্র-জনতার ওপর বিজেপি সরকারের দমননীতি ও পুলিশি হামলার নিন্দা এবং চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাকা) মশাল মিছিল করেছে ‘গণতান্ত্রিক ছাত্র জোট’। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে এই...
১ মিনিট আগে
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল সংলগ্ন ফেমাস ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট আগেই প্রিন্ট করে রাখা, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আক্তার জাহানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৭ মিনিট আগে
দুর্নীতি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে স্ত্রী ও বাবাসহ সিরাজগঞ্জের কামারখন্দ খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ের সহকারী উপ-খাদ্য পরিদর্শক মনিরুল ইসলামকে পৃথক দুটি মামলায় পাঁচ বছর করে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁদের ১ কোটি ২৪ লাখ টাকা অর্থদণ্ড ও স্থাবর-অস্থাবর সম্পদ জব্দের...
২০ মিনিট আগে
চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে ভ্রাম্যমাণ আদালত একটি ফার্মেসিকে ওষুধের সঙ্গে ফ্রিজে কাঁচা মাংস সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা এবং একটি কনফেকশনারিকে মেয়াদোত্তীর্ণ দুগ্ধজাত পণ্য ও আমদানিকারকের সিলবিহীন পণ্য বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে।
২৭ মিনিট আগে