দেশে নদী দখলকারীদের তালিকা থাকা সত্ত্বেও তাঁদের শাস্তি দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার। রাজধানীর গাবতলীর ল্যান্ডিং স্টেশন ঘাটে গতকাল বুধবার আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
কর্মসূচির আয়োজন করে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)। এ সময় প্রতীকী পরিচ্ছন্নতা অভিযান, মাঝিদের মাঝে ঝুড়ি বিতরণ ও মূকাভিনয় প্রদর্শনী করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান হাওলাদার বলেন, ‘আমরা জলাধারগুলো বিভিন্নভাবে নষ্ট করে ফেলছি। আগামী প্রজন্মের জন্য সুন্দর একটা পৃথিবী রেখে যাওয়ার প্রতিজ্ঞা করতে হবে। কিন্তু নদী দখলকারীদের নামের তালিকা থাকা সত্ত্বেও তাদের উচ্ছেদ করা বা শাস্তির আওতায় আনা যাচ্ছে না। তাই যাঁরা আগামী দিনে ভোট চাইতে আসবেন, তাঁদের সরাসরি জিজ্ঞেস করবেন, তাঁরা তুরাগ-বুড়িগঙ্গার জন্য কী করবেন।’
ধরা সংগঠনের সদস্যসচিব শরীফ জামিল বলেন, ঢাকার নদীগুলোকে সংরক্ষণের নামে আমরা দূষিত নর্দমায় পরিণত করেছি। তুরাগ অববাহিকায় নদীর দখল মারাত্মক আকার ধারণ করেছে। এককালের কহর দরিয়ার এখন কোথাও কোথাও দুটি নৌকা একসঙ্গে চলতে পারে না। বর্তমানে নদীগুলোর পানি কুচকুচে কালো ও দুর্গন্ধময়। তিনি নদীসংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।
ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানার সঞ্চালনায় আরও বক্তব্য দেন রিভার বাংলার সম্পাদক ফয়সাল আহমেদ, সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত মুখ সোলায়মান সুখন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী প্রমুখ।

মাগুরার মহম্মদপুরে প্রায় ২০০ ফুট উঁচু বাংলালিংক টাওয়ারে উঠে আর্জেন্টিনা ও বাংলাদেশের পতাকা টাঙিয়েছেন আল আমিন নামে এক যুবক। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে এ ধরনের কাজ না করতে অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন ও সচেতন মহল।
৬ মিনিট আগে
ওএমএসের চাল-আটা অবৈধভাবে মজুত রাখার দায়ে ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযানে জরিমানার ঘটনার পর চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজনকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা বিএনপির বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২৬ মিনিট আগে
সোমবার রাত পৌনে ৯টার দিকে কামরাঙ্গীরচর থানার পূর্ব ইসলামনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন মোহাম্মদ হোসেন। পরে স্থানীয়দের সহায়তায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩০ মিনিট আগে
মানিকগঞ্জের ঝিটকার ঐতিহ্যবাহী হাজারী গুড় ভৌগোলিক নির্দেশক বা জিআই নিবন্ধন সনদ পেয়েছে। গতকাল সোমবার (১৫ জুন) শিল্প মন্ত্রণালয়ের অধীন ডিপিডিটি সনদটি ইস্যু করে। ‘মানিকগঞ্জের হাজারী গুড়’ নামে পণ্যটি জিআই-৬২ নম্বরে ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি নিবন্ধিত হয়েছে।
১ ঘণ্টা আগে