বলিউড অভিনেতা ইমরান হাশমির ক্যারিয়ারের প্রথম দিকের সিনেমার সঙ্গে ইদানীংয়ের সিনেমার বিরাট তফাৎ। এই বিষয়ে তিনি নিজেও সম্প্রতি মুখ খুলেছেন। জানিয়েছেন, তাঁর ক্যারিয়ার সময়ের সঙ্গে সঙ্গে অনেকটা বদলেছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এই পেশার প্রতি তাঁর খুব একটা আগ্রহ বা ভালোবাসা ছিল না।
ইমরান হাশমি এখানে মূলত এসেছিলেন এই পেশার সুবিধা, অর্থ এবং খ্যাতির জন্য। তাঁর মূল পছন্দের বিষয় ছিল সাফল্য এবং পরিচিতি পাওয়া। সম্প্রতি ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া একটি সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে কথা বলেন ইমরান হাশমি।
ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান বলেন, ‘আমার ক্যারিয়ারের একদম শুরুতে ৬-৭ বছর আমি মূলত বিভিন্ন সুযোগ-সুবিধাগুলোর দিকে আকর্ষিত ছিলাম। অর্থ ও পরিচিতির জন্যই আমি কাজ করতাম। পেশাটাকে যে একেবারে ভালোবাসতাম না সেটা নয়। কিন্তু পেশাটাকে মন দিয়ে ভালোবাসতাম না। আসলে ক্যারিয়ারের শুরুর দিকে মানুষ ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করেন, মজা করে এবং শেখে।’
ইমরান হাশমি আরও বলেন, ‘কেউ যদি বলে সে এখানে অর্থ ও খ্যাতির জন্য আসেনি, তবে সে নিশ্চিত মিথ্যা বলছে। কারণ আমরা সবাই খ্যাতির পাগল।’ ইমরানের কথায় এই বিনোদন জগৎ যে পরিচিতি, খ্যাতি ও অর্থ দেয় সেটাকে অস্বীকার করার কোনও জায়গা নেই। যদিও একই সঙ্গে তৈরি হয়ে যায় একাধিক নিরাপত্তাহীনতার জায়গা। সাক্ষাৎকারে ইমরান হাশমি আরও জানান বর্তমানে বলিউডে নিজের জায়গা বানানো, কাজ পাওয়া আগের থেকে অনেক কঠিন হয়ে গেছে।
ইমরান হাশমিকে সামনে দেখা যাবে ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’ সিনেমায়। ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের পটভূমিতে নির্মিত সিনেমাটিতে তিনি রাম মনোহর লোহিয়ার চরিত্রে অভিনয় করেছেন। আর সিনেমাটিতে স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার চরিত্রে দেখা যাবে সারা আলি খানকে।

২০২৩ সালের অক্টোবরে ঢাকায় গান শোনাতে এসেছিলেন অঞ্জন দত্ত। প্রিয় শিল্পীর গানে শ্রোতারা যখন বুঁদ হয়ে আছেন, তখন হঠাৎ সবাইকে চমকে দেন অঞ্জন দত্ত। স্টেজে গান গাওয়ার ফাঁকেই দেন নতুন ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা। ‘দুই বন্ধু’ নামের সিরিজটিতে অঞ্জনের পরিচালনায় অভিনয় করেন বাংলাদেশের তমা মির্জা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে দাপট দেখাতে না পারলেও ওটিটিতে মুক্তির পর আলোড়ন তৈরি করে কিরণ রাওয়ের বলিউড সিনেমা ‘লাপাতা লেডিস’। রেলস্টেশনে বদল হয়ে যায় দুই নববধূ। কারণ লম্বা ঘোমটা। সেই ঘোমটার আড়ালে নিজের সদ্য বিয়ে করা স্ত্রীকে চিনতে পারেনি বর। এরপর নানা মজার ও সংকটপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে নারী স্বাধীনতা
১ দিন আগে
আল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ সিনেমা নিয়ে চলছে উন্মাদনা। ঘোষণার পর থেকে আলোচনার কেন্দ্রে অ্যাটলি পরিচালিত সিনেমাটি। এবার শোনা যাচ্ছে, রাকায় দেখা যাবে হলিউডের অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথকে। ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে এক প্রতিবেদনে দাবি করেছে, অ্যাটলির এই সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমায় খলনায়কের চরিত্রে
১ দিন আগে
ঢাকা শহরের ৪১৬ বছর উদ্যাপনে ‘উৎসবে, গর্বে, দায়িত্বে’ প্রতিপাদ্যে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ শীর্ষক মাসব্যাপী উৎসবের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। উৎসবের অংশ হিসেবে রাজধানীর মধুমিতা সিনেমা হলে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব।
১ দিন আগে