
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সেই সঙ্গে ১৪ মার্চ পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।
আজ বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের বেঞ্চ এই আদেশ দেন।
ভিকারুননিসায় ভর্তি নিয়ে বয়সের নিয়ম না মানার অভিযোগ এনে প্রথম শ্রেণিতে ভর্তি-ইচ্ছুক দুই শিক্ষার্থীর মা গত ১৪ জানুয়ারি রিট করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে ২৩ জানুয়ারি রুলসহ আদেশ দেন হাইকোর্ট। এরপর স্কুল কর্তৃপক্ষ ১৬৯ জনের ভর্তি বাতিল করে। যা আজ আদালতকে অবহিত করেন ভিকারুননিসার আইনজীবী। এরপর আদালত শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি নিতে নির্দেশ দেন।
আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী শামীম সরদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান। আর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পক্ষে ছিলেন মোহাম্মদ রাফিউল ইসলাম।

কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক সহকারী শিক্ষককে আটক করেছে পুলিশ। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
৩ মিনিট আগে
আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কুমিল্লার মুরাদনগরের কোম্পানিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের পাঁচ নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা। তাঁদের কাছ থেকে ১৩টি চোরাই মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৮ মিনিট আগে
রাজধানীর দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রোপার্টিজের প্রকল্প ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, গুলি, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তিনজনক তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদের আদালত এ আদেশ দেন।
১৪ মিনিট আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাসে উচ্চস্বরে গল্প করাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতির জেরে ফের মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়েছেন। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সামনে এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগে