হঠাৎ করেই জাকারবার্গের মেটা কোম্পানির জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম উধাও হয়ে যাওয়ার দেড় ঘণ্টা পর বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে আবার সচল হয়েছে।
এর আগে রাত ৯টার দিকে ফেসবুকে প্রবেশ করা যাচ্ছে না বলে অভিযোগ করেন অসংখ্য ব্যবহারকারী। অনেকের ক্ষেত্রেই দেখা যায়, স্বয়ংক্রিয়ভাবেই ফেসবুক থেকে লগ–আউট হয়ে গেছেন তাঁরা। পাসওয়ার্ড দিয়েও আর প্রবেশ করা যাচ্ছে না।
প্রকৃত ঘটনা জানতে তাৎক্ষণিকভাবে গুগল করেও এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেখা গেছে, বিশ্বজুড়েই এই সমস্যার মুখোমুখি হয়েছেন ব্যবহারকারীরা। ‘ফেসবুকডাউন’ হ্যাশট্যাগে অসংখ্য অভিযোগ জানিয়েছেন এক্স ব্যবহারকারীরা। বিষয়টি নিয়ে এই মাধ্যমটিতে ফেসবুক নিয়ে অনেককে ট্রল করতেও দেখা গেছে।
রাত সাড়ে ৯টার দিকে ভ্যারাইটির এক প্রতিবেদনে ফেসবুকসহ মেটা কোম্পানির অন্তর্ভুক্ত ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারও ডাউন হওয়ার কথা বলা হয়। তবে কী কারণে এই পরিস্থিতি তা জানাতে পারেনি পত্রিকাটি।
রাত পৌনে ১০টার দিকে গেম-রেন্ট নামে একটি ওয়েবসাইট জানিয়েছে, মেটা কোম্পানির সামাজিক যোগাযোগমাধ্যমগুলো সাধারণত কোনো নির্দিষ্ট অঞ্চল কিংবা নির্দিষ্ট সময়ের জন্য কখনো কখনো ডাউন হয়েছে ইতিপূর্বে। কিন্তু একসঙ্গে পুরো পৃথিবীজুড়ে এমন হওয়ার ঘটনা বিরল।
পৌনে ১০টার দিকে মেটার যোগাযোগ প্রধান অ্যান্ডি স্টোন টুইট করে বলেন, ‘আমাদের সেবা নিয়ে মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন— এ ব্যাপারে আমরা সচেতন। বর্তমানে আমরা এটি নিয়ে কাজ করছি।’
এ বিষয়ে মাত্র আধা ঘণ্টার মধ্যেই ‘ডাউন ডিটেক্টরের’ কাছে ২ লাখের বেশি মানুষ রিপোর্ট করেছে বলে জানা গেছে। বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিট পর্যন্ত ৫ লাখ ৩৮ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী এবং ৮৪ হাজার ইনস্টাগ্রাম ব্যবহারকারী ডাউন ডিটেক্টরে রিপোর্ট করেছেন।
হঠাৎ ডাউন হয়ে যাওয়ার বিষয়ে ফেসবুক কিংবা মেটা কর্তৃপক্ষ কোনো পূর্বাভাসও দেয়নি। ঘটনার পর বাংলাদেশ সময় রাত ১০টা পর্যন্তও এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি সংস্থাটি।

অক্টোবর মাসকে বিশ্বব্যাপী স্তন ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। এই মাসজুড়ে স্তন ক্যানসারের লক্ষণ, প্রতিরোধ, প্রাথমিক অবস্থায় রোগনির্ণয় এবং চিকিৎসার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্বজুড়ে নানা উদ্যোগ নেওয়া হয়। এ বছর বিশ্ব স্তন ক্যানসার সচেতনতা মাসের মূল প্রতিপাদ্য, ‘প্রতিটি গল্পই অনন্য,
১ মিনিট আগে
দিনের ক্লান্তি ভুলে পরম শান্তিতে ঘুমানোর জায়গা হলো শোয়ার ঘর। শুধু আরামদায়ক বিছানা থাকলেই যে সব সময় গভীর ঘুম হবে, এমনটি নয়। ঘরের সাজসজ্জা, আলো, বাতাস ও ছোটখাটো অনেক উপাদান ঘুমে গভীর প্রভাব ফেলে।
১ ঘণ্টা আগে
পূজার দিন গোনা শুরু হয়ে গেছে। ঢাকের শব্দ, মণ্ডপে আলোকসজ্জা আর নতুন পোশাকের আনন্দের পাশাপাশি পূজার সাজে পূর্ণতা দিতে গয়নার বিকল্প নেই। এবার ষষ্ঠী থেকে দশমী—প্রতিদিনের সাজে ভিন্নতা আনতে এবং আভিজাত্য ফুটিয়ে তুলতে গয়নার নির্বাচনে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটাতে পারেন।
১ ঘণ্টা আগে
ঘরে ঘরে জ্বর হচ্ছে এখন। সঙ্গে অতিরিক্ত ঘাম, সর্দি ও অন্যান্য সমস্যা তো রয়েছেই। অসুস্থতার দিনগুলোতে শারীরিকভাবে স্বস্তি পেতে এবং মেজাজ একটু হলেও ভালো রাখতে আরামদায়ক পোশাক খুঁজি আমরা। সঠিক কাপড়, কাটিং ও রঙের পোশাক রোগে আরাম দিতে পারে।
২ ঘণ্টা আগে