হঠাৎ করেই ফেসবুকে প্রবেশ করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন অসংখ্য ব্যবহারকারী। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমটিতে চেষ্টা করেও প্রবেশ করা সম্ভব হয়নি। অনেকের ক্ষেত্রেই দেখা গেছে, স্বয়ংক্রিয়ভাবেই ফেসবুক থেকে লগ–আউট হয়ে গেছেন তাঁরা। পাসওয়ার্ড দিয়েও আর প্রবেশ করা যাচ্ছে না। ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারেও প্রবেশ করা যাচ্ছে না।
প্রকৃত ঘটনা জানতে তাৎক্ষণিকভাবে গুগল করেও এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেখা গেছে, বিশ্বজুড়েই এই সমস্যার মুখোমুখি হয়েছেন ব্যবহারকারীরা। ‘ফেসবুকডাউন’ হ্যাশট্যাগে অসংখ্য অভিযোগ জানিয়েছেন এক্স ব্যবহারকারীরা। বিষয়টি নিয়ে এই মাধ্যমটিতে ফেসবুক নিয়ে অনেককে ট্রল করতেও দেখা গেছে।
রাত সাড়ে ৯টার দিকে ভ্যারাইটির এক প্রতিবেদনে ফেসবুকসহ মেটা কোম্পানির অন্তর্ভুক্ত ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারও ডাউন হওয়ার কথা বলা হয়েছে। তবে কী কারণে এই পরিস্থিতি তা জানাতে পারেনি পত্রিকাটি।
পৌনে ১০টার দিকে মেটার যোগাযোগ প্রধান অ্যান্ডি স্টোন টুইট করে বলেন, ‘আমাদের সেবা নিয়ে মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন— এ ব্যাপারে আমরা সচেতন। বর্তমানে আমরা এটি নিয়ে কাজ করছি।’
রাত পৌনে ১০টার দিকে গেম–রেন্ট নামে একটি ওয়েবসাইট জানিয়েছে, মেটা কোম্পানির সামাজিক যোগাযোগমাধ্যমগুলো সাধারণত কোনো নির্দিষ্ট অঞ্চল কিংবা নির্দিষ্ট সময়ের জন্য কখনো কখনো ডাউন হয়েছে ইতিপূর্বে। কিন্তু একসঙ্গে পুরো পৃথিবীজুড়ে এমন হওয়ার ঘটনা বিরল।
এ বিষয়ে মাত্র আধা ঘণ্টার মধ্যেই ‘ডাউন ডিটেক্টরের’ কাছে ২ লাখের বেশি মানুষ রিপোর্ট করেছে বলে জানা গেছে। বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিট পর্যন্ত ৫ লাখ ৩৮ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী এবং ৮৪ হাজার ইনস্টাগ্রাম ব্যবহারকারী ডাউন ডিটেক্টরে রিপোর্ট করেছেন।
হঠাৎ ডাউন হয়ে যাওয়ার বিষয়ে ফেসবুক কিংবা মেটা কর্তৃপক্ষ কোনো পূর্বাভাসও দেয়নি। ঘটনার পর বাংলাদেশ সময় রাত ১০টা পর্যন্তও এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি সংস্থাটি।

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
২ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
২ দিন আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
৩ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৩ দিন আগে