ফাইল শেয়ারের জন্য সার্ভার তৈরি এবং প্রিন্টার বা একই নেটওয়ার্কের অধীন স্থানীয় ডিভাইসগুলোর সঙ্গে যোগাযোগের জন্য কম্পিউটার, মোবাইলের আইপি অ্যাড্রেস জানা জরুরি। মাত্র ২ মিনিটের মধ্যেই এই আইপি অ্যাড্রেস বের করা যায়। এই সহজ পদ্ধতিটি সম্পর্কে অনেকেই জানেন না।
আইপি অ্যাড্রেস কি
আইপি এর পূর্ণ রূপ হলো—ইন্টারনেট প্রটোকল। প্রত্যেকটি আইওটি ডিভাইস বা ইন্টারনেট সংযুক্ত ডিভাইসের ইন্টারনেটভিত্তিক পরিচয় বহন করার জন্য একটি আলাদা ও অনন্য নম্বরই হলো আইপি (IP) অ্যাড্রেস। এটি একটি নিয়মের সেট। এটি ইন্টারনেটের মাধ্যমে কীভাবে তথ্য শেয়ার করবে তা নির্ধারণ করে। এগুলো ডিভাইসের অবস্থানের তথ্য ধারণ করে ও যোগাযোগের জন্য ডিভাইসগুলোকে অ্যাক্সেসযোগ্য করে তোলে। বিভিন্ন কম্পিউটার, রাউটার ও ওয়েবসাইটগুলোর মধ্যে পার্থক্য করার জন্য ইন্টারনেটের এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান এই আইপি অ্যাড্রেস।
প্রতিটি ডিভাইসের দুই ধরনের আইপি অ্যাড্রেস থাকে। একটি হল পাবলিক বা এক্সটার্নাল অ্যাড্রেস। এটি বিস্তৃত ইন্টারনেটের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহার করা হয়। আরেকটি হলো প্রাইভেট বা ইন্টারনাল অ্যাড্রেস। এটি স্থানীয় অঞ্চলের নেটওয়ার্কের (ব্যক্তিগত রাউটার) সঙ্গে যোগাযোগ করতে ব্যবহার করা হয়।
পাবলিক বা এক্সটার্নাল অ্যাড্রেস
ইন্টারনেটে ব্রাউজারে ‘what is my IP address’ টাইপ করে সার্চ করলেই সার্চে ফলাফলে পাবলিক বা এক্সটার্নাল অ্যাড্রেস দেখা যাবে।
ম্যাক কম্পিউটারের প্রাইভেট বা ইন্টারনাল অ্যাড্রেস বের করবেন যেভাবে
১. ম্যাক ডেস্কটপ বা ল্যাপটপের ‘সিস্টেম প্রিফারেন্সে’ প্রবেশ করুন।
২. এরপর ‘নেটওয়ার্ক’ অপশনে ক্লিক করুন।
৩. এই অপশনেই ডিভাইসের আইপি অ্যাড্রেস দেওয়া থাকবে।
উইন্ডোজের প্রাইভেট বা ইন্টারনাল অ্যাড্রেস বের করবেন যেভাবে
১. উইন্ডোজ কম্পিউটারের সেটিংসে প্রবেশ করুন।
২. ‘নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে’ অপশনে প্রবেশ করুন। এরপর ‘প্রোপার্টিস’ বা ‘ইথারনেটে’ ক্লিক করুন।
৩. এরপর নিচের দিকে স্ক্রল করে ‘IPv4’ লেখাটি খুঁজে বের করুন। এর পাশের সংখ্যাটিই আপনার আইপি অ্যাড্রেস।
আইফোন বা আইপ্যাড প্রাইভেট বা ইন্টারনাল অ্যাড্রেস বের করবেন যেভাবে
১. ফোনের সেটিংসে যান। এরপর ওয়াইফাই অপশনটি খুঁজে বের করুন ও ট্যাপ করুন।
২. এরপর যে ওয়াইফাই নেটওয়ার্কটি ফোনের সঙ্গে সংযুক্ত রয়েছে সেটিতে ট্যাপ করুন।
৩. ‘IPv4’ সেকশনে আইফোন বা আইপ্যাডের আইপি অ্যাড্রেসটি দেখা যাবে।
অ্যান্ড্রয়েড বা ট্যাবলেটে প্রাইভেট বা ইন্টারনাল অ্যাড্রেস বের করবেন যেভাবে
১. সেটিংস থেকে ওয়াইফাই অপশনটি খুঁজে বের করুন। এরপর যে ওয়াইফাই নেটওয়ার্কটি ফোনের সঙ্গে সংযুক্ত রয়েছে সেটিতে ট্যাপ করুন।
২. ওয়াইফাইয়ের অন্যান্য তথ্যের সঙ্গে আইপি অ্যাড্রেসও দেখা যাবে।

আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে পড়াশোনা, চিকিৎসা, ব্যবসা এবং অফিসের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার এখন খুব দ্রুত বেড়ে চলেছে। সাধারণ মানুষের অনেকের ধারণা, এআই হয়তো যেকোনো কঠিন বা অসম্ভব কাজ নিমেষে করে ফেলতে পারে। তবে বিজ্ঞান ও প্রযুক্তির দুনিয়ায় এআই আসল ক্ষমতা ও সীমাবদ্ধতা কতটুকু
১১ ঘণ্টা আগে
আমাদের ডেটা সুরক্ষাব্যবস্থা ও ব্যবস্থাপনা নিঃসন্দেহে দুর্বল। বর্তমান যুগে ডেটাই হচ্ছে নতুন কারেন্সি। বিশ্বজুড়ে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী আর্থিকভাবে লাভবান হওয়া ছাড়াও প্রতিপক্ষের ওপর কৌশলগত সুবিধা পাওয়ার লক্ষ্যে ডেটার ওপর কর্তৃত্ব অর্জন করতে চায়। এমনকি কিছু ক্ষেত্রে রাষ্ট্রীয় পর্যায় থেকেও
১২ ঘণ্টা আগে
ফেসবুক এখন অর্থ আয়ের মাধ্যম। এখানে সুন্দর ও অর্থবহ কনটেন্ট তৈরি করে আয় করা যায়। এর জন্য কিছু কাজ করা জরুরি। ফেসবুক ক্রিয়েটর ক্লাব তাদের কমিউনিটিতে আয় বাড়ানোর বিভিন্ন পথ দেখিয়ে দেয়। সেখান থেকে আগ্রহীদের জন্য কিছু টিপস থাকল।
১৩ ঘণ্টা আগে
অ্যান্ড্রয়েড ডিভাইসে ফাইল আদান-প্রদান আরও সহজ ও দ্রুত করতে গুগল আনুষ্ঠানিকভাবে চালু করেছে ‘ট্যাপ টু শেয়ার’ ফিচার। কুইক শেয়ার প্রটোকলের ওপর ভিত্তি করে তৈরি এই ফিচারের মাধ্যমে দুটি সামঞ্জস্যপূর্ণ অ্যান্ড্রয়েড ফোন কাছাকাছি এনে সহজে কন্টাক্ট, ছবি ও ভিডিও বিনিময় করা যাবে।
১৪ ঘণ্টা আগে