অ্যান্ড্রয়েড ডিভাইসে ফাইল আদান-প্রদান আরও সহজ ও দ্রুত করতে গুগল আনুষ্ঠানিকভাবে চালু করেছে ‘ট্যাপ টু শেয়ার’ ফিচার। কুইক শেয়ার প্রটোকলের ওপর ভিত্তি করে তৈরি এই ফিচারের মাধ্যমে দুটি সামঞ্জস্যপূর্ণ অ্যান্ড্রয়েড ফোন কাছাকাছি এনে সহজে কন্টাক্ট, ছবি ও ভিডিও বিনিময় করা যাবে। অ্যাপলের নেমড্রপ বা এয়ারড্রপের মতো অভিজ্ঞতা দিতে এতে এনএফসি এবং প্রক্সিমিটি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
ফিচারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে কোনো কিছু শেয়ার করা দৈনন্দিন কাজের মতো স্বাভাবিক হয়। কাছাকাছি থাকা ডিভাইসগুলোর তালিকা খোঁজা বা পেয়ারিং কোড মনে রাখার প্রয়োজন নেই। শুধু ফোন দুটিকে কাছাকাছি আনুন, বাকিটা স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে।
ফোন হোম স্ক্রিনে রেখে অন্য একটি সামঞ্জস্যপূর্ণ ডিভাইসের কাছে আনলে আদান-প্রদানের জন্য তথ্যের একটি প্রিভিউ দেখা যাবে। ব্যবহারকারী নাম, মোবাইল ফোন নম্বর বা ই-মেইল নির্বাচন করে ডেটা পাঠাতে পারবেন। অন্য ব্যক্তি তা গ্রহণ বা প্রত্যাখ্যানের সুযোগ পাবেন।
গ্যালারি বা ফাইল ম্যানেজার থেকে কনটেন্টের শেয়ারিং মেনু খুলে ফোনটি প্রাপক ডিভাইসের কাছে নিলেই ট্রান্সফার শুরু হয়ে যাবে। কোনো মেনুতে গিয়ে ডিভাইস খোঁজা বা পেয়ারিং অনুরোধের প্রয়োজন হবে না।
এই সংযোগের মাধ্যমে উভয় ব্যবহারকারী একই সঙ্গে তথ্য পাঠাতে এবং গ্রহণ করতে পারবেন।
অনাকাঙ্ক্ষিত ব্যবহার এড়াতে ব্যবহারকারীরা চাইলে সিস্টেম সেটিংসে গিয়ে ফিচারটি সম্পূর্ণ নিষ্ক্রিয় করতে পারবেন। তবে এই সুবিধা ব্যবহারের জন্য উভয় ফোনের ওয়্যারলেস সংযোগ চালু এবং ডিভাইস দুটি আনলক থাকা আবশ্যক।
ফিচারটি গুগল পিক্সেল ৬ এবং এর পরবর্তী সব মডেল থেকে ব্যবহার করা যাচ্ছে। শিগগির এটি স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৮ আলট্রা, ফোল্ড ৮ এবং ফ্লিপ ৮ মডেলে যুক্ত হবে। গুগল নিশ্চিত করেছে, চলতি বছর শেষ হওয়ার আগেই ফিচারটি বেশ কিছু অ্যান্ড্রয়েড ডিভাইসে সম্প্রসারিত করা হবে। এটি কুইক শেয়ারের বিকল্প নয়; বরং শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে ফাইল ট্রান্সফার দ্রুত চালু করার একটি সরাসরি মাধ্যম।
সূত্র: গুগল

জার্মানিতে এক কিশোরীকে যৌন হয়রানিতে রোবট ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লাল ও সোনালি রঙের একটি রোবট জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোর ও ১৯ বছর বয়সী এক তরুণকে আটক করেছে পুলিশ।
৫ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআইয়ের একটি কার্যালয়ে গোপনে রেকর্ডিং যন্ত্র বসানোর অভিযোগ উঠেছে এক সৌদি নাগরিকের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত কার্যালয়ে এ যন্ত্রটি বসানো হয়েছিল বলে অভিযোগে বলা হয়েছে। এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন দেশটির কেন্দ্রীয় কৌঁসুলিরা।
৬ ঘণ্টা আগে
মার্কিন সরকারের রপ্তানি বিধিনিষেধ এবং চীনের স্থানীয় চিপ নির্মাতাদের তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে মার্কিন চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এনভিডিয়া। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা খেয়েছে কোম্পানিটি।
১ দিন আগে
উপস্থাপনার স্লাইড থেকে শুরু করে কণ্ঠস্বর তৈরি, ছবি আঁকা, তথ্য অনুসন্ধান, কোডিং এবং দৈনন্দিন কাজের সহায়তা—বিভিন্ন ক্ষেত্রে ঢুকে পড়েছে এআই টুলস। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি প্রাতিষ্ঠানিক কর্মদক্ষতা, সৃজনশীল কাজের ধারা এবং ডেভেলপারদের কাজের পরিবেশ সম্পূর্ণ বদলে দিয়েছে। সাধারণ চ্যাট ইন্ট
১ দিন আগে