
ক্ষমতাসীন দল, দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠান অপকর্মের ঢাল হিসেবে উন্নয়ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার।
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বানে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি, ব্যাংক ডাকাতি, অর্থ পাচারের হোতাদের বিচার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রনেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।
জলি তালুকদার বলেন, ‘লুটপাট-হত্যা-ধর্ষণ ইত্যাদি অপকর্মের ঢাল হিসেবে কখনো উন্নয়ন, কখনো বঙ্গবন্ধু, আবার কখনো মুক্তিযুদ্ধের কথা বলা হচ্ছে। ক্ষমতাসীনেরা এভাবে নিজেদের অপরাধ আড়াল করার অপরাজনীতি চালিয়ে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ক্ষমতাসীন সরকার দ্রব্যমূল্য বৃদ্ধির হোতা, একচেটিয়া গোষ্ঠী, ব্যাংক ডাকাত, লুটেরা, মাফিয়া ও বিদেশে অর্থ পাচারকারীদের পৃষ্ঠপোষক। অন্যদিকে ধর্ষণের মতো লোমহর্ষক ঘটনায় প্রতিবাদকারীদের দমন করতে সিদ্ধহস্ত।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে বহিষ্কার প্রসঙ্গে সিপিবির এই নেতা বলেন, ‘প্রশাসন রাষ্ট্রের ক্ষমতা, কেন্দ্রের চরিত্রকে অনুকরণ করে ধর্ষণবিরোধী আন্দোলন দমনের হাতিয়ার হিসেবে বঙ্গবন্ধুকে ব্যবহার করছে।’
সমাবেশে সভাপতির বক্তব্যে দলের ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদকমণ্ডলীর সদস্য আক্তার হোসেন বলেন, ‘রমজান মাস সামনে বাজার সিন্ডিকেটের হোতারা জিনিসপত্রের মূল্যবৃদ্ধি শুরু করেছে। সরকার মূল্যবৃদ্ধির পৃষ্ঠপোষক হিসেবে ভূমিকা পালন করছে। জরুরি ওষুধ, শিশুখাদ্য, ভোজ্যতেল, আমিষ এমনকি অতি সাধারণ শাক-সবজির বাজার পরিকল্পিতভাবে গুটি কয়েক গোষ্ঠীর হাতে জিম্মি করা হয়েছে।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মঞ্জুর মঈন, জেলা কমিটির সদস্য আব্দুল কুদ্দুস প্রমুখ।

জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল আজ সোমবার রাজধানীর গুলশানে বাংলাদেশ সফররত ফরাসি সিনেটরদের সঙ্গে সাক্ষাৎ করেছে। বৈঠকে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, জুলাই বিপ্লব-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট, গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার...
৩৫ মিনিট আগে
গণতন্ত্র অর্জনের সংগ্রামে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে জীবন উৎসর্গকারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘এই দিবসের গুরুত্ব মানবাধিকার রক্ষা, গণতন্ত্র এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতা...
২ ঘণ্টা আগে
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনকে ও ঢাকা দক্ষিণ সিটিতে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নাম ঘোষণা করেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার...
৩ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ হয়...
৫ ঘণ্টা আগে