
রাশিয়া ও ইউক্রেনের নাগরিকদের জন্য দীর্ঘমেয়াদি পর্যটন ভিসা বাতিল করেছে শ্রীলঙ্কা। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ভিসার মেয়াদ বাড়িয়ে দ্বীপটিতে আশ্রয় নিয়েছিল হাজারো রুশ এবং ইউক্রেনীয় নাগরিক। রোববার (২৫ ফেব্রুয়ারি) ইউক্রেন ও রাশিয়ার নাগরিকদের ভিসার মেয়াদ বাড়ানোর নীতি বাতিল ঘোষণা দিয়েছে দেশটি।
অভিবাসন কমিশনার জেনারেল হর্ষ ইলুকপিটিয়া বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘সরকার আর ভিসার মেয়াদ বাড়াচ্ছে না।’ দেশ ছেড়ে যাওয়ার জন্য তাঁদের আগামী ৭ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘ফ্লাইট এখন স্বাভাবিক হয়েছে। তাঁদের ফেরত যেতে এখন আর কোনো বাধা নেই।’
শ্রীলঙ্কার সরকারি হিসাব অনুযায়ী, গত দুই বছরে দেশটিতে ২ লাখ ৮৮ হাজারেরও বেশি রুশ এবং প্রায় ২০ হাজার ইউক্রেনীয় পর্যটক ভিসায় এসেছেন। ৩০ দিনের পর্যটন ভিসা নিয়ে এসে ঠিক কত জন তাঁদের ভিসার মেয়াদ বাড়িয়েছেন তার এখনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।
তবে সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ এড়াতে হাজারো রুশ ও গুটি কয়েক ইউক্রেনীয় শ্রীলঙ্কাতেই বসতি গেড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
যারা রয়ে গেছেন তাঁরা বিভিন্ন রেস্তোরাঁ ও নাইটক্লাব চালু করেছেন।
শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় রিসোর্ট শহর উনাওয়াতুনায় রুশদের পরিচালিত এক নাইটক্লাবে ‘শুধু শ্বেতাঙ্গদের’ পার্টির আয়োজন করা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখানো শুরু হলেই সরকার এ সিদ্ধান্ত নেয়।
২০২২ সালের মাঝামাঝি সময় থেকে শ্রীলঙ্কা সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মুখে পড়ে। এ সংকট থেকে উত্তরণের জন্য বৈদেশিক মুদ্রা আয়ের লক্ষ্যে দেশটি পর্যটন বাড়ানোর উদ্দেশ্যে ৩০ দিনের ভিসা দিতে শুরু করে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিবৃতির পরিপ্রেক্ষিতে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী’ সম্পর্ক গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে ভারত। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।
৬ ঘণ্টা আগে
কংগ্রেস নেতা সোনিয়া গান্ধীর বহুল প্রতীক্ষিত স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’ আগামী ১০ নভেম্বর প্রকাশিত হবে। আজ মঙ্গলবার প্রকাশনা সংস্থা ‘আলফ্রেড এ নফ’ এই তথ্য জানিয়েছে।
৭ ঘণ্টা আগে
রাশিয়ার পক্ষ থেকে ‘পরিণতি ভোগের’ হুমকি দেওয়া হলেও ইউক্রেনকে শতভাগ সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। যুক্তরাজ্য নির্মিত ড্রোন ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার হামলা জোরদার করার পর মস্কোর পক্ষ থেকে ওই হুমকি আসে।
৯ ঘণ্টা আগে
সম্প্রতি ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে যখন শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, সেই মুহূর্তটিতেই সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার চলছিল এক নারীর। জটিল ওই মুহূর্তটি আরও জটিল হয়ে যায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে।
১১ ঘণ্টা আগে