জাঁকজমক আর শানশওকতের শহর সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাই। সুউচ্চ ও বিলাসবহুল বুর্জ খলিফার জন্য এ শহরের আলাদা পরিচিতি রয়েছে। দুবাইয়ের দৃষ্টিনন্দন জুমেইরাহ বিচ এলাকায় বুর্জ খলিফার মতো আরও একটি নতুন বিলাসবহুল টাওয়ার নির্মাণ করা হয়েছে। জুমেইরাহ বিচ ও দ্য স্যাফায়ার কাছাকাছি জায়গার এই টাওয়ারের নাম দ্য স্যাফায়ার। এ বছরের প্রথম দিকে চালু হওয়া এই টাওয়ার নির্মাণ করেছে দেশটির আবাসন প্রতিষ্ঠান ডিএএমএসি প্রপার্টিজ। এর একটি ৯ হাজার ৪৩৭ বর্গফুট পেন্টহাউসের দাম প্রায় ১৬৮ কোটি ৫০ লাখ টাকা!
দুবাইয়ের ডাউনটাউনের কাছে জুমেইরাহ এলাকা থেকে হাঁটা দূরত্বে সাফা পার্ক। এর কাছেই সিটি ওয়াক ও বক্স পার্ক। দৃষ্টিনন্দন জুমেইরাহ বিচ ও দ্য স্যাফায়ার কাছাকাছি অবস্থিত। নির্মাতাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন টাওয়ার সাফা সিরিজের অংশ। এ সিরিজের সব টাওয়ারই বিলাসবহুল জীবনযাপনের জন্য নির্মাণ করা হয়েছে। টাওয়ারের লবিতে একটি আলোর বলয় থাকবে, যেখানে পোডিয়াম স্তরের ইনফিনিটি পুলে সাফা পার্ক ও আশপাশের ফোয়ারার দৃশ্য দেখা যাবে। এ ছাড়া দ্য স্যাফায়ার টাওয়ারের বাসিন্দাদের জন্য রয়েছে বিলাসবহুল স্পা রিট্রিট, ক্যানারি গার্ডেন ও ফিটনেস সেন্টার।
ডামাক দ্য স্যাফায়ার দুবাইয়ের আরও একটি গন্তব্যে পরিণত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

বর্ষাকালে বাইরে বের হলে ভেজা ও কাদামাখা রাস্তা এড়ানো কঠিন। এ সময় কাদাপানি লেগে অনেকের পা ভিজে যায় প্রায় সময়। কাদাপানি পায়ে লেগে যাওয়ার ফলে ত্বকে সংক্রমণ, শুষ্কতা এবং জ্বালাপোড়া হতে পারে। তাই এই সময়ে পায়ের যত্ন নেওয়া আরও বেশি জরুরি।
২ ঘণ্টা আগে
‘ট্রেন্ড’ শব্দটির সঙ্গে এখন কিশোর থেকে শুরু করে প্রবীণ সবাই পরিচিত। টিকটক বা ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এখন ত্বকের যত্নে নেওয়া বিষয়ক তথ্য অনুসরণের অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। সেখানে কিছুদিন পরপর তৈরি হচ্ছে নতুন ট্রেন্ড।
১৭ ঘণ্টা আগে
স্মার্টফোন এখন আধুনিক জীবনের অপরিহার্য অংশ। কিন্তু প্রয়োজনের সীমা পেরিয়ে যখন এটি মানুষের দৈনন্দিন জীবন, মানসিক স্বাস্থ্য ও সম্পর্ককে নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখন তা হয়ে উঠতে পারে এক ধরনের আসক্তি। যুক্তরাজ্যে এমনই উদ্বেগজনক প্রবণতা নিয়ে কাজ করছেন থেরাপিস্টরা।
১৭ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে কথা বলছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। একজন সাংবাদিক প্রশ্ন করলেন ‘আসন্ন ম্যাচে লিওনেল মেসি কি খেলবেন?’ উত্তরে কোচ জানালেন, ‘এই প্রশ্নটা যদি অন্য কেউ করত, আমি নিশ্চিতভাবেই এড়িয়ে যেতাম। যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন, তাই উত্তর দিচ্ছি, লিও (মেসি) আগামীকাল শুরুর একাদশে থাকছে না।
১৭ ঘণ্টা আগে