
রাজধানীর যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে টপবাজ গ্রুপ, গ্যাং স্টার প্যারাডাইস, বয়েস হাই ভোল্টেজ, দে-দৌড়, হ্যাচকা টান ও বুস্টার গ্রুপসহ বিভিন্ন কিশোর গ্যাং গ্রুপের ৫০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
গতকাল মঙ্গলবার রাতে যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তারের সময় তাদের কাছে থেকে লাঠি, চাকু, সুইচ গিয়ার, চায়নিজ কুড়াল, ছুরি, চাপাতি ও ইলেকট্রিক শক দেওয়ার মেশিন উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার এক সংবাদ সন্মেলনে এসব তথ্য জানান র্যাব-১০-এর অধিনায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন। তিনি বলেন, টপবাজ গ্রুপের হোতা রাব্বি, গ্যাং স্টার প্যারাডাইস গ্রুপের ইউসুফ, বয়েস হাই ভোল্টেজ গ্রুপের সাইফুল, দে-দৌড় গ্রুপের মাইদুল, হ্যাচকা টান গ্রুপের শাহাদাৎ ও বুস্টার গ্রুপসহ বিভিন্ন কিশোর গ্যাংয়ের হোতাদের গ্রেপ্তার করা হয়েছে।
সম্প্রতি এসব কিশোর গ্যাং কালচার ভয়াবহ আকার ধারণ করেছে। নানা অপরাধমূলক কর্মকাণ্ডে কিশোরেরা জড়িয়ে পড়ছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা রাজধানীর যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, ঢাকা-মাওয়া মহাসড়কসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ, ধর্ষণ, হত্যাচেষ্টা এবং পাড়া-মহল্লায় আধিপত্য বিস্তারসহ নানা প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
গ্রেপ্তার কিশোরদের মধ্যে ১৫ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক, অস্ত্র, ধর্ষণ ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা আছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান এই কর্মকর্তা।

বরিশালের মুলাদীতে কৃষক হারুন হাওলাদারকে কুপিয়ে ও হাতুড়ি পেটা করে হত্যার অভিযোগে স্ত্রী সেলিনা বেগমকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৪ মিনিট আগে
চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুটি লাইটার জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনায় এমভি বে হারবার-২ নামে একটি পাথরবোঝাই লাইটার জাহাজ ডুবে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে কর্ণফুলী নদীর বঙ্গোপসাগরের মোহনায় ২ এবং ৩ নম্বর বয়ার মাঝখানে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) নারী শিক্ষার্থীদের শৌচাগারে গোপনে ভিডিও ধারণ করতে গিয়ে আটক হয়েছেন এক বহিরাগত যুবক। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ওই বহিরাগত যুবককে আটক করা হয়।
১ ঘণ্টা আগে
বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকান ভাঙচুর, হামলা ও দুই নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ব্রজমোহন কলেজ (বিএম) ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন-সহ তাঁর অনুসারীদের বিরুদ্ধে। এ সময় দোকান থেকে টাকা ছিনতাইয়েরও অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে