
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহে ইসরায়েলি হামলা ‘হত্যাযজ্ঞ’ ঘটাতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা মার্টিন গ্রিফিথস। জাতিসংঘের মানবিক সহায়তা সংক্রান্ত সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথস বলেন, গাজায় ফিলিস্তিনিরা ইতিমধ্যেই এমন একটি হামলার শিকার হচ্ছে যার তীব্রতা, বর্বরতা এবং পরিধির সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না।
রাফাহ আক্রমণের পরিণতি বিপর্যয়কর হবে বলেও মন্তব্য করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
রাফাহে ইসরায়েলি হামলার কড়া সমালোচনা করেছেন গ্রিফিথস। তিনি বলেন, ‘দশ লাখেরও বেশি মানুষ রাফাহে আটকে আছে। তারা মৃত্যুর দিকে তাকিয়ে আছে। রাফাহে বেসামরিক মানুষেরা খাবার এবং ওষুধের অভাবের মধ্যে রয়েছে। কোনো স্থানই তাদের জন্য নিরাপদ নয়।’
তিনি আরও বলেন, ‘ইতিমধ্যেই মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে থাকা রাফাহ শহরে মানবিক সহায়তা দেওয়ার অভিযানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে ইসরায়েলি আগ্রাসন।’
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফানি ডুগারি বলেছেন, জাতিসংঘ ইসরায়েলের কাছ থেকে রাফাহ থেকে বেসামরিকদের উচ্ছেদের কোনো পরিকল্পনা পায়নি এবং কোনো জোরপূর্বক উচ্ছেদেও তারা (জাতিসংঘ) অংশ নেবে না।
গাজার উত্তরাঞ্চলের বাসিন্দারা ইসরায়েলি আক্রমণের মুখে আশ্রয় নিয়েছিলেন দক্ষিণের শহর রাফাহে। যুদ্ধ শুরুর আগে শহরটি ছিল প্রায় আড়াই লাখ মানুষের বসবাস। তবে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে উপত্যকাটির অর্ধেকের বেশি মানুষ অর্থাৎ, প্রায় ১৫ লাখ মানুষ রাফাহে আশ্রয় নিয়েছে।
রাফাহে আশ্রয় নেওয়া মানুষেরা তাঁবুতে থাকতে বাধ্য হচ্ছেন। তাদের যাওয়ার মতো নেই কোনো নিরাপদ জায়গা। সম্প্রতি শহরটিতে তীব্র মাত্রার বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গত সোমবার পর্যন্ত সেখানে কমপক্ষে ৬৭ জন নিহত হয়েছেন।
মার্টিন গ্রিফিথস আরও বলেন, রাফাহে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় সেখানে কাজ করা মানবিক সহায়তা দেওয়া কর্মীদের গুলি করা হচ্ছে। তাদের বন্দুকের মুখে রেখে হত্যা করা হচ্ছে।
কায়রোতে যখন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা শুরু হতে যাচ্ছিল তখনই আসে গ্রিফিথসের বিবৃতি। অবশ্য ইসরায়েল, যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের শীর্ষস্থানীয় নেতাদের এই বৈঠকে তেমন কোনো অগ্রগতি হয়নি। বৈঠকের সময় বাড়ানো হয়েছে আরও তিন দিন।

ভারতের প্রবীণ রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। সাধারণত, এসব ক্ষেত্রে পেশাদার কূটনীতিকদের নিয়োগ দেওয়া হলেও এবারে ব্যাতিক্রম হয়েছে। দীনেশ ত্রিবেদীর নিয়োগের বিষয়ে মূল্যায়ন প্রকাশ করেছেন ভারতীয় জ্যেষ্ঠ সাংবাদিক পিকে বালাচন্দ্রন।
১ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ইরানের পতাকাবাহী জাহাজ দখল করা সত্ত্বেও ওয়াশিংটনের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় অংশ নিতে পারে তেহরান। আজ সোমবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে পাকিস্তানের মধ্যস্থতা প্রক্রিয়ার সঙ্গে পরিচিত দুটি সূত্র এ তথ্য জানিয়েছে। তবে, ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে—
২ ঘণ্টা আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার স্বল্পস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার। তবে আজ সোমবার পর্যন্ত কোনো চুক্তি পৌঁছাতে পারেনি বিবদমান পক্ষগুলো। এই অবস্থায় বিশ্লেষকেরা মনে করছেন, হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র...
৩ ঘণ্টা আগে
জাপানের উত্তরাঞ্চলে এক ভয়াবহ শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৭ দশমিক ৪ মাত্রার ভয়াবহ শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানার পর দেশটির ইওয়াতে উপকূলের কাছে সৃষ্ট কম্পনের জেরে ইওয়াতে প্রিফেকচার, আওমোরি প্রিফেকচার এবং হোক্কাইডো এলাকার জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
৪ ঘণ্টা আগে