
ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানের জন্য ৯ হাজার ৫৩৪ কোটি ডলার সহায়তার বিল পাস করেছে যুক্তরাষ্ট্র কংগ্রেসের উচ্চকক্ষ ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিনেট। তবে নিম্নকক্ষ রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউস অব রিপ্রেজেনটেটিভে এটির ভাগ্য এখনো অনিশ্চিত।
যুক্তরাষ্ট্রের সিনেটে কোনো বিল পাস হতে হলে সর্বনিম্ন ৬০টি ভোট পেতে হয়। ইউক্রেনকে সহায়তা দেওয়ার বিলটি ৭০টি ভোট পেয়েছে। এ বিলের পক্ষে ২২ জন রিপাবলিকান সমর্থন জানিয়েছেন। বিলটি নিয়ে নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।
সিনেটে সংখ্যাগরিষ্ঠের নেতা চাক শুমার বলেন, ‘সিনেটে সম্ভবত কয়েক দশক পর এমন কোনো বিল পাস হয়েছে যা কেবল আমাদের জাতীয় নিরাপত্তাকেই প্রভাবিত করে না, আমাদের মিত্রদের নিরাপত্তা এবং পশ্চিমা গণতন্ত্রের নিরাপত্তাকেও প্রভাবিত করে।’
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এ তহবিলকে বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধে টিকে থাকতে দেশটি ক্ষয়িষ্ণু অর্থনীতিকে আবার সচল করার চেষ্টা করছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কয়েক মাস ধরেই এই প্যাকেজের জন্য কংগ্রেসকে চাপ দিয়ে আসছেন। তবে রিপাবলিকানদের বিরোধিতার মুখে বিশেষ করে হাউস অব রিপ্রেজেনটেটিভে এ বিল পাস হচ্ছিল না।
ইউক্রেন সহায়তার কঠোর বিরোধী আট রিপাবলিকান সিনেটর ছয় ঘণ্টারও বেশি সময় ধরে তর্কবিতর্ক চলে। সূর্যোদয়ের আগে সিনেটে ভোট গ্রহণ হয়।
এই প্যাকেজে ইসরায়েলের জন্য তহবিল, গাজায় অবস্থিত ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা ও তাইওয়ানের জন্য প্রতিরক্ষার বিষয়টিও অন্তর্ভুক্ত।
এর মধ্যে ইউক্রেনের জন্য ৬ হাজার কোটি ডলার তহবিল অন্তর্ভুক্ত রয়েছে। যেখানে ইউক্রেন সেনাদের গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছে। এই অর্থের বেশির ভাগই ইউক্রেনের সামরিক অভিযানকে সমর্থন করার জন্য এবং ফ্রন্টলাইনে পাঠানো অস্ত্র ও সরঞ্জামের মার্কিন সরবরাহ পুনরায় শুরু করতে ব্যয় করা হবে।
আরও ১ হাজার ৪০০ কোটি ডলার মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও মার্কিন সামরিক অভিযান সহায়তা করতে ব্যয় হবে। আর চীনের আগ্রাসন প্রতিরোধ প্রচেষ্টার অংশ হিসেবে তাইওয়ানসহ ইন্দো–প্যাসিফিক অঞ্চলে মার্কিন অংশীদারদের সহায়তা করতে ব্যয় করা হবে ৮০০ কোটি ডলার।
এ ছাড়া ইউক্রেন, ইসরায়েল এবং গাজায় মানবিক সহায়তার জন্য প্রায় ১ হাজার কোটি ডলার বরাদ্দ করা হয়েছে। ফিলিস্তিনে যেখানে প্রায় এক চতুর্থাংশ জনসংখ্যা অনাহারে রয়েছে এবং ভূখণ্ডের একটি বড় অংশ ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৭ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
১০ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
১১ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
১২ ঘণ্টা আগে