চীনের বাজার মাতানোর পর বিশ্বের বিভিন্ন দেশে আগামী ২৫ ফেব্রুয়ারি শাওমি ১৪ সিরিজ ছাড়া হবে। এই সিরিজের মধ্যে শাওমি ১৪ ও শাওমি ১৪ প্রো মডেল অন্তর্ভুক্ত। প্রথমবারের মতো শাওমির নতুন অপারেটিং সিস্টেম হাইপারওএস মডেলগুলোতে ব্যবহার করা হয়েছে। এছাড়া বিভিন্ন তথ্যসূত্রের মতে, এই সিরিজের সঙ্গে শাওমি আলট্রা মডেলও বাজারে আনা হতে পারে।
এক্সের পোস্টে শাওমির সিইও লি জুন বলেন, বিশ্ববাজারে ২৫ ফেব্রুয়ারি শাওমি ১৪ সিরিজ চালু করা হবে। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডাব্লুসি) ২০২৪ ইভেন্ট আগেই সিরিজটি নিয়ে আসা হবে। এই ইভেন্ট ২৬–২৯ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে আলট্রা মডেলের উন্মোচনের তারিখ সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য দেয়নি কোম্পানিটি।
শাওমি ১৪ আলট্রাকে সম্প্রতি গিকবেঞ্চে দেখা গেছে। মডেলটি নিয়ে কিছু তথ্য ফাঁস হয়েছে।
শাওমি ১৪ আলট্রার সম্ভাব্য স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: চারটি ক্যামেরা থাকবে। এর মধ্যে প্রধান ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি ৯০০ প্রাইমারি সেন্সর
ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি অ্যামোলেড
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩
জিপিইউ: অ্যাডরেনো ৭৫০
মেমোরি: ১৬ জিবি
ব্যাটারি: ৫,১৮০ এমএএইচ
চার্জিং: ৯০ ওয়াট ওয়্যারড ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং
শাওমি ১৪ ও শাওমি ১৪ প্রো চীনের বাজারে ছাড়া ফোনগুলোর মতো একই স্পেসিফিকেশনের হবে।
শাওমি ১৪ প্রো মডেলের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: লেসিয়া ব্র্যান্ডের তিনটি ক্যামেরা। ৫০ মেগাপিক্সেল অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস), ৫০ মেগাপিক্সেল টেলিফটো শুটার, ৫০ মেগাপিক্সেল সেন্সরের সঙ্গে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
ডিসপ্লে: ৬ দশমিক ৭৩ ইঞ্চি ২ কে এলটিপিও স্ক্রিন
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩
মেমোরি: ১৬ জিবি এলপিডিডিআর ৫ এক্স র্যাম
ইন্টারনাল স্টোরেজ: ১ টিবি পর্যন্ত
ব্যাটারি: ৪,৮৮০ এমএএইচ
চার্জিং: ১২০ ওয়াট ওয়্যারড, ৫০ ওয়াট ওয়্যারলেস ও ১০ ওয়াট ওয়্যারলেস রিভার্স চার্জিং
শাওমি ১৪ মডেলের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: লেসিয়া ব্র্যান্ডের তিনটি ক্যামেরা। ৫০ মেগাপিক্সেল অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস), ৫০ মেগাপিক্সেল টেলিফটো শুটার, ৫০ মেগাপিক্সেল সেন্সরের সঙ্গে আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স।
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
ডিসপ্লে: ৬ দশমিক ৩৬ ইঞ্চি এলপিটিও অ্যামোলেড
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩
ব্যাটারি: ৪,৬১০ এমএএইচ
চার্জিং: ৯০ ওয়াট ওয়্যারড, ৫০ ওয়াট ওয়্যারলেস ও ১০ ওয়াট ওয়্যারলেস রিভার্স চার্জিং
চীনে শাওমি ১৪ ও শাওমি ১৪ প্রো মডেলের দাম থেকে অন্যান্য জায়গায় দাম কেমন হবে তা ধারণা করা যায়।
চীনে শাওমি ১৪ ও শাওমি ১৪ প্রো মডেলের দাম
শাওমি ১৪ মডেলের ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ভার্সনের দাম ৫৪৬ ডলার, ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজের দাম ৫৮৭ ডলার।
আবার ১৬ জিবি ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ এবং ১৬ জিবি ও ৫১২ জিবি ইন্টারন্যাল স্টোরেজের দাম যথাক্রমে ৬২৮ ও ৬৮৩ ডলার।
এদিকে শাওমি ১৪ প্রোর দাম একটু বেশি। ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম ৬৮৩ ডলার এবং ১৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম ৭৫০ ডলার।
আবার শাওমি ১৪ প্রোর ১৬ জিবি ও ১ টিবি স্টোরেজ ভার্সনের দাম ৮১৯ ডলার। তবে টাইটেনিয়াম অ্যালয় ফ্রেমসহ ১৬ জিবি ও ১ টিবি ভার্সনের দাম ৮৮৮ ডলার।
সূত্র: গ্যাজেটস ৩৬০

ফ্যাশন এমন এক বৈশ্বিক ভাষা যা দেশ, সংস্কৃতি কিংবা জাতিগত সীমানা পেরিয়ে মানচিত্রের প্রতিটি কোণে নিজের ছাপ রেখে যায়। তবে পোশাকের এই বৈচিত্র্যময় দুনিয়ায় বিশ্বের বিভিন্ন দেশে নারীদের পোশাকের গড় মাপের পার্থক্য বেশ চমৎকার। প্যারিসের র্যাম্প থেকে শুরু করে এশিয়ার ঐতিহ্যবাহী বাজার কিংবা আফ্রিকার স্থানীয়...
১০ ঘণ্টা আগে
ঋতু বদলের এই সময়ে অনেকে জ্বরে আক্রান্ত হচ্ছে। সর্দি-কাশি, ইনফ্লুয়েঞ্জা কিংবা অন্য কোনো সংক্রমণের কারণে শরীরের তাপমাত্রা বেড়ে গিয়ে জ্বর হতে পারে। অনেক সময় জ্বর শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা সক্রিয় থাকার একটি লক্ষণ।
১৪ ঘণ্টা আগে
প্রিয় পারফিউমটি প্রতিদিন ব্যবহার করতে করতে হঠাৎ একদিন খেয়াল করলেন, আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না। পরিচিত সেই সতেজতা নেই। এর জন্য সব সময় পারফিউম দায়ী নয়। ভুলভাবে সংরক্ষণ করার কারণেও বদলে যেতে পারে প্রিয় সুগন্ধির ঘ্রাণ। পারফিউম বেশ সংবেদনশীল একটি জিনিস।
১৬ ঘণ্টা আগে
পোক দিবসের এই ‘পোক’ হলো হাওয়াই দ্বীপপুঞ্জের একটি জনপ্রিয় ও সুস্বাদু ঐতিহ্যবাহী খাবার। হাওয়াইয়ান ভাষায় পোক শব্দের অর্থ হলো টুকরো করা। সাধারণত কাঁচা মাছ ছোট ছোট কিউব বা টুকরো করে কেটে, বিভিন্ন মসলা ও সস দিয়ে মাখিয়ে ভাতের ওপর সাজিয়ে খাওয়া হয় এই খাবারটি। এটি বিখ্যাত জাপানিজ খাবার সুশির মতো কাঁচা মাছ...
১৮ ঘণ্টা আগে