
ওপেনার অ্যালিক আথানাজের ৩২, কেসি কার্টির ১০ ও রোস্টন চেজের ১২—এই তিনজন ছাড়া ওয়েস্ট ইন্ডিজের আর কেউ দুই অঙ্কের রানই করতে পারলেন না। হোয়াইটওয়াশ এড়াতে নেমে টেনেটুনে ২৪.১ ওভারে ৮৬ রান করতেই শেষ ক্যারিবীয়দের ইনিংস, যার মধ্যে ১৩ রান আবার অতিরিক্ত।
মামুলি লক্ষ্য তাড়া করা এ আর এমন কী! অস্ট্রেলিয়া পেল সহজ জয়। ২৫৯ বল ও ৮ উইকেট হাতে রেখে করল ৮৭ রান। ব্রিসবেন টেস্টে হারের দুঃখ ভুলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের দিল হোয়াইটওয়াশের স্বাদ।
সঙ্গে গড়ল নতুন রেকর্ডও। ওয়ানডেতে উইন্ডিজের বিপক্ষে এটিই অজিদের সর্বোচ্চ বল ব্যবধানে জয়। এক দিনের ক্রিকেটে সর্বোচ্চ বল ব্যবধানে জয়ের তালিকায় এটি সপ্তম স্থানে। নতুন আরেকটি মাইলফলকেরও উচ্চতায় উঠেছে অস্ট্রেলিয়া। এই ম্যাচ দিয়ে হাজারতম ওয়ানডে খেলেছে অজিরা। ১৯৭১ সালের ৫ জানুয়ারি মেলবোর্নে প্রথম ওয়ানডে খেলেছিল তারা। ইতিহাসের প্রথম এক দিনের ম্যাচটিতে অজিদের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড।
ওয়ানডেতে প্রথম হাজারতম ওয়ানডে খেলে ভারত। ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি আহমেদবাদের সেই ঐতিহাসিক ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল উইন্ডিজ। ম্যাচটি ক্যারিবীয়রা হারে ৬ উইকেটে। দুই বছর পর ঠিক একই দিনে হাজারতম ওয়ানডে খেলল অস্ট্রেলিয়া। এবারও প্রতিপক্ষ উইন্ডিজ। এবারও বড় ব্যবধানে হারল তারা।
ক্যানবেরায় আজ টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ফিফটির আগেই ৪ উইকেট হারিয়ে বসে উইন্ডিজ। এবারও সফরকারী ব্যাটারদের ধসিয়ে দিয়েছেন জাভিয়ের বার্টলেট। এই ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে তাঁর। প্রথম ম্যাচেই ১৭ রানে ৪ উইকেট নেন এই পেসার। দ্বিতীয় ম্যাচে বিশ্রামে থেকে আজ ফেরার পর ৪ উইকেট নিলেন ২১ রান দিয়ে, হলেন আবারও ম্যাচ-সেরাও।

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। টুর্নামেন্ট শেষ হওয়ার তিন দিনের মাথায় এবার সেরা একাদশ প্রকাশ করল ফিফা। যেখানে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের পাশাপাশি ফ্রান্সের ফুটবলারদের আধিপত্য।
৭ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের মিডফিল্ডার দানি ওলমোর সঙ্গে সংঘর্ষের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা। নিজের আচরণের জন্য অনুশোচনা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন, সুযোগ পেলে ওলমোর কাছে ক্ষমা চাইবেন।
৭ ঘণ্টা আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা এখন কারও অজানা নয়। এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ ও বিশ্বকাপ আয়োজনই দুজনের এই সম্পর্ককে আরও দৃঢ় করেছে।
৮ ঘণ্টা আগে
চরম হতাশায় শেষ হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান। ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া করার পর এবার আদালতের দ্বারস্থ হচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে দেশটির প্রথম সারির সংবাদমাধ্যম লা নাসিওন।
৮ ঘণ্টা আগে