
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে স্বামীকে আটকে রেখে তাঁর স্ত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণের ঘটনাকে গুরুত্বের সঙ্গে নিয়ে যথাসময়ে বিচারের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
আজ সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
চুন্নু বলেন, ‘এর আগেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনা ঘটেছে। উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা, এত অধঃপতন কেন হলো? নানা কারণে সঠিক সময়ে এ ধরনের ঘটনার বিচার হয় না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি শিক্ষার পরিবেশ ভালো নয়?’ এটি দেখার জন্য তিনি শিক্ষামন্ত্রীর প্রতি অনুরোধ জানান।
চুন্নু প্রশ্ন রাখেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে কি ছাত্রদের হুইপিং করা হয় না? অনেক বিশ্ববিদ্যালয় আছে, সেখানে এমন ঘটনা নেই।’ কেন এমন ঘটনা ঘটে তা দেখার জন্য তিনি শিক্ষামন্ত্রীর প্রতি অনুরোধ জানান। আর স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বলেন, যথাসময়ে কঠোর উদ্যোগ নিয়ে যথাযথ বিচারের ব্যবস্থা করার।
উল্লেখ্য, এ ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাব্বির হাসান সাগর, সাগর সিদ্দিক ও হাসানুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় ছয় শিক্ষার্থীর সনদ স্থগিত করা হয়েছে।

ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ ও যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রোগনিয়ন্ত্রণ শাখা (সিডিসি), রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর), এমআইএস ও হাসপাতাল শাখার পরিচালকদের নিয়ে একটি সেল গঠন করা হয়েছে।
৩৫ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘তোমরা নিজেরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে এবং পরিবারের সদস্য, বন্ধু ও প্রতিবেশীদেরও সচেতন করবে। তোমাদের ছোট ছোট উদ্যোগই একটি পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গড়ে তুলতে সহায়তা করবে।’
১ ঘণ্টা আগে
সৌদি আরবকে লক্ষ্য করে গতকাল মঙ্গলবার হুতিদের চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন এবং তাঁর জীবন, সংগ্রাম ও মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে জাতীয় সংসদে।
১৪ ঘণ্টা আগে