ভারতীয় আগ্রাসন রোধ ও ভারতীয় সীমান্ত রক্ষীদের গুলিতে নিহত বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য রইশুদ্দীনসহ সাধারণ নাগরিক হত্যার প্রতিবাদে সব ধরনের ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে গণ অধিকার পরিষদ (ফারুক-মিয়া মসিউজ্জামান)।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর প্রেসক্লাবের সামনে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় আগ্রাসন ও সীমান্তে নাগরিক হত্যার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে থেকে দলটির আহ্বায়ক মিয়া মসিউজ্জামান এই আহ্বান জানান৷ তিনি ভারতীয় পণ্য বর্জনের জন্য সমাবেশে উপস্থিত সব নেতা-কর্মীকে শপথ বাক্যও পাঠ করান ৷
মিয়া মসিউজ্জামান বলেন, ‘আমি ভারতকে আহ্বান জানিয়েছি ৯০ ভাগ মুসলমানদের দেশে মুসলমানকে সন্মান দিয়ে, ইজ্জত দিয়ে ও মর্যাদা ঠিক রেখে কথা বলুন। কিন্তু তাদের ভাষায় মুসলমান মানেই জঙ্গি। এটা মেনে নেওয়া যায় না। আমরা এটা মানব না কখনোই। বাংলাদেশ একটা মডারেটর মুসলিম জাতি। আরেকটা অনুরোধ করেছিলাম শতকরা ৯০ ভাগ ভোটার শেখ হাসিনাকে ভোট দেয় না। আপনারা ৯০ পার্সেন্ট মানুষের সঙ্গে আত্মীয়তা করুন। একটি দশ পার্সেন্ট দলের নেতার সঙ্গে নয়। তারা সেই আহ্বান শোনেনি এখন তাহলে ভারতের সঙ্গে সম্পর্কের পর্যায়টা দ্বিতীয় পর্যায়ে নিতে হবে। দ্বিতীয় পর্যায় কী একটু জোরাজুরি। এটা আমরা শান্তিপূর্ণভাবে করতে চাই। সেটা করতে চাই ভারতীয় পণ্য বর্জন করে।’
রইশুদ্দীনকে হত্যার প্রতিবাদে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জোরালো প্রতিবাদ ও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি বলে সমাবেশে বক্তব্যের সময় ক্ষোভ জানান গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্যসচিব ফারুক হাসান। তিনি বলেন, সীমান্ত এলাকায় ভারত প্রতিনিয়ত বাংলাদেশের নাগরিকদের পাখির মতো গুলি করে মারছে। কিন্তু দুঃখজনক হলেও এটা সত্য এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এই সরকার আজ পর্যন্ত ভারতের কাছে একটি কড়া প্রতিবাদ করেছে। বরং আমরা উলটাটাই দেখেছি, যখন এই ধরনের কোনো ঘটনা ঘটানো হয়, তখন এই সরকারের মেরুদণ্ডহীন এমপি, মন্ত্রীরা বলে এগুলো না-কী বিচ্ছিন্ন ঘটনা।
সমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফ, যুগ্ম সদস্যসচিব আতাউল্লাহ, তারেক রহমানসহ আরও অনেকে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচন-পরবর্তী বিভিন্ন অনিয়মের অভিযোগে আগামীকাল রাজধানীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আজ রোববার দুপুরে নির্বাচন কমিশনে ১১ দলীয় জোটের নেতারা বৈঠক করার পর এ কর্মসূচি ঘোষণা করেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩২টি আসনে অনিয়মের অভিযোগ তুলে পুনর্গণনার দাবি জানিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোট। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) প্রতিকার না পেলে নির্বাচনী ট্রাইব্যুনাল, এমনকি হাইকোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। তবে আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জোটের নির্বাচিত সংসদ
৩ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের লিয়াজোঁ কমিটির সমন্বয়কারী হামিদুর রহমান আযাদ। তিনি আরও বলেছেন, ‘আমাদের ১১ দলীয় জোট শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সংসদে যাব এবং গঠনমূলক সমালোচনাও করব।’
৫ ঘণ্টা আগে
ঢাকা-৮ আসনে ভোট কারচুপি, অনিয়ম ও বেআইনি প্রভাব বিস্তারের অভিযোগ তুলে এই আসনের শপথ অনুষ্ঠান স্থগিত রাখার আবেদন জানিয়েছেন এই আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
৫ ঘণ্টা আগে