
জাতীয় শিক্ষাক্রমের পাঠ্যবইয়ের পৃষ্ঠা ছেঁড়ার পর ‘চাকরি হারানো’ ব্র্যাক ইউনিভার্সিটির খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাবের প্রসঙ্গে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে ব্র্যাক ইউনিভার্সিটির সঙ্গে মাহতাব আসিফের কোনো চুক্তি নেই বলে জানানো হয়েছে।
আজ সোমবার (২২ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অফিস অব কমিউনিকেশনস শাখা থেকে পাঠানো একটি বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসিফ মাহতাব উৎস ব্র্যাক ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করতেন। বর্তমানে তাঁর সঙ্গে ব্র্যাক ইউনিভার্সিটির কোনো চুক্তি নেই। ব্র্যাক ইউনিভার্সিটি তাঁর কর্মী এবং তাঁদের চুক্তির গোপনীয়তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ক্যাম্পাসে সবার মাঝে সহযোগিতামূলক, অন্তর্ভুক্তিমূলক এবং সৌহার্দ্যপূর্ণ আচরণকে উৎসাহিত করার পাশাপাশি ব্র্যাক ইউনিভার্সিটি তাঁর শিক্ষক-শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতাকে শ্রদ্ধা করে।
১৯ জানুয়ারি রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক: বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে জাতীয় শিক্ষাক্রমের পাঠ্যবইয়ের পৃষ্ঠা ছিঁড়ে আলোচনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব উৎস। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।
ওই সেমিনারে আসিফ মাহতাব অভিযোগ করেন, ‘সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে ট্রান্সজেন্ডার নিয়ে আলোচনা করে শিক্ষার্থীদের ‘মগজধোলাই’ করা হচ্ছে। এ সময় তিনি সপ্তম শ্রেণির ওই বইয়ের ‘মানুষে মানুষে সাদৃশ্য ও ভিন্নতা’ অধ্যায়ের ‘শরীফার গল্প’ অংশের পৃষ্ঠা ছিঁড়ে ফেলেন।
বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ফেলা এবং ওই দিনের অনুষ্ঠানের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে; যা নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। এরই মধ্যে ফেসবুকে একটি স্ট্যাটাসে আসিফ মাহতাব দাবি করেন, এ ঘটনার পর তাঁকে বিশ্ববিদ্যালয়ে আসতে নিষেধ করা হয়েছে। তবে বিষয়টি অস্বীকার করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য (পাঠ্যক্রম) অধ্যাপক মশিউজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আসিফ মাহতাব গল্পটির ভুল ব্যাখ্যা দিয়েছেন। গল্পের কোথায় ট্রান্সজেন্ডার শব্দটি লেখা হয়নি, লেখা হয়েছে থার্ড জেন্ডার। এ গল্পের মাধ্যমে থার্ড জেন্ডার (হিজড়া) হিসেবে পরিচিত জনগোষ্ঠী যাঁরা আছেন, তাঁরাও যে মানুষ এ বার্তা দেওয়ার চেষ্টা করেছি। এটা সৃষ্টির বৈচিত্র্য, এটাকে অস্বীকার করা সম্ভব না।’

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা থেকে যাওয়ার কিছুদিন আগে আমেরিকার সঙ্গে যে চুক্তি করেছে, এটি শুধু গোলামির চুক্তি নয়। এই গোলামির চুক্তি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমেরিকা যাদের বন্ধু হয়, তাদের কোনো শত্রুর দরকার হয় না। বাংলাদেশে শিল্প কারখানায় নৈরাজ্যকর অবস্থা চলছে।
১ মিনিট আগে
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় ভাষানচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাগরজায় নদীভাঙনে গৃহহীন ও অসহায় দরিদ্রদের মাঝে জিআর চাল বিতরণ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। আজ শুক্রবার দুপুরে ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের সহায়তায় ২০০ পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়।
৭ মিনিট আগে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলনের একাদশ দিনে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।
১০ মিনিট আগে
সকালে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে বলে খবর পাওয়া যাচ্ছে। অভিযোগ রয়েছে, ছোট ভাই ইমরানের হাসুয়ার কোপে বড় ভাই রাসেল গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল...
১২ মিনিট আগে