ব্লুমফন্টেইনের ম্যানগং ওভালে আজ বোলিং, ফিল্ডিংয়ে শুরু থেকেই দুর্দান্ত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তাতে শুরু থেকেই রানের জন্য হাঁসফাঁস করতে থাকে ভারত। আরও স্পষ্ট করে বললে মারুফ মৃধার বোলিংয়ে খাবি খেয়েছে পাঁচবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত ২৫১ রানেই থেমে গেল ভারত।
ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হলো বাংলাদেশের ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযান। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের জন্য হাঁসফাঁস করতে থাকে প্রথমে ব্যাটিং পাওয়া ভারত। দলীয় ১৭ রানেই ভেঙে যায় ভারতের উদ্বোধনী জুটি। চতুর্থ ওভারের শেষ বলে মারুফ মৃধাকে কাট করতে যান ভারতীয় ওপেনার আর্শিন কুলকার্নি। আউটসাইড এজ হওয়া বল ডাইভ দিয়ে ক্যাচ ধরেন বাংলাদেশ উইকেটরক্ষক আশিকুর রহমান শিবলি। ১৭ বলে ১ চারে ৭ রান করেন কুলকার্নি।
উদ্বোধনী জুটি ভাঙার পর ভারতকে আবারও ধাক্কা দেন মারুফ। অষ্টম ওভারের দ্বিতীয় বলে মুশির খানকে কট বিহাইন্ডের ফাঁদে ফেলেন মারুফ। ভারতের স্কোর হয়ে যায় ৭.২ ওভারে ২ উইকেটে ৩১ রান। ২ উইকেট পড়ার পর চার নম্বরে ব্যাটিংয়ে নামেন ভারতীয় অধিনায়ক উদয় সাহারান। ওপেনার আদর্শ সিংকে নিয়ে সাবলীলভাবে এগোতে থাকেন সাহারান। প্রথম ১০ ওভার শেষে ভারত করেছ ২ উইকেটে ৪৫ রান। বাংলাদেশের আক্রমণাত্মক বোলিং ও ফিল্ডিংয়ে সেভাবে ভারত চড়াও হয়ে খেলতে পারেনি। তবে স্ট্রাইক রোটেট করেন ভারতের দুই ব্যাটার সাহারান ও আদর্শ। দুই ব্যাটারই ফিফটির দেখা পেয়েছেন। তৃতীয় উইকেটে ১৪৪ বলে ১১৬ রানের জুটি গড়তে অবদান রেখেছেন তারা। সাহারানকে ফিরিয়ে জুটি ভেঙেছেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। ৩২ তম ওভারের প্রথম বলে রিজওয়ানকে তুলে মারতে যান আদর্শ। মিড অফে সহজ ক্যাচ ধরেছেন রহনত দৌল্লাহ বর্ষণ।
আদর্শ ফেরার পর ভারতের স্কোর হয়েছে ৩১.১ ওভারে ৩ উইকেটে ১৪৭ রান। এরপর পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন প্রিয়াংশু মোলিয়া। মোলিয়ার সঙ্গে সাহারান জুটি বাঁধার চেষ্টা করলেও তা হতে দেননি রাব্বি। ৩৯ তম ওভারের শেষ বলে রাব্বিকে কাট করতে যান সাহারান। শর্ট থার্ড ম্যানে সহজ ক্যাচ ধরেছেন বর্ষণ। ভারতীয় অধিনায়ক ৯৪ বলে ৪ চারে ৬৪ রান করেছেন। দুই সেট ব্যাটার আদর্শ ও সাহারান ফেরার পর ভারতের স্কোর দাঁড়ায় ৩৯ ওভারে ৪ উইকেটে ১৬৯ রান।
শেষ ১১ ওভারে ভারত দ্রুত গতিতে রান তোলার চেষ্টা করতে থাকে। ডেথ ওভারের এই সময়ে মারুফ হয়ে ওঠেন আরও আক্রমণাত্মক। নিয়মিত বিরতিতে ভারতের উইকেট নেওয়া শুরু করেন। তাতে অবদান রয়েছে বাংলাদেশের ফিল্ডিংয়েরও। ৪৭ তম ওভারের চতুর্থ বলে মারুফকে স্কুপ করতে যান মোলিয়া। ঠিকমতো সংযোগ না হওয়ায় টপ এজ হয়ে যায় বল। তখন শর্ট ফাইন লেগ থেকে উল্টোদিকে দৌড়ে দুর্দান্ত ক্যাচ ধরেন আহরার আমিন। মারুফ এরপর নিয়েছেন ভারতীয় উইকেটরক্ষক আরাভেল্লি আবনিশের উইকেট। আর মুরুগান অভিষেককে ফিরিয়ে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার এক ইনিংসে নেন ৫ উইকেট। শেষ পর্যন্ত ভারত করেছে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান। সর্বোচ্চ ৭৬ রান করেন দলটির ওপেনার আদর্শ। বাংলাদেশের মারুফ ৮ ওভার বোলিংয়ে ৪৩ রানে নিয়েছেন ৫ উইকেট। এক ওভার মেডেনও দিয়েছেন বাংলাদেশের এই পেসার।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১৬ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে