আইপিএলের নতুন সংস্করণকে সামনে রেখে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু টুর্নামেন্টে খেলতে নামার আগে আইনি ঝামেলা থেকে নিজেকে মুক্ত করার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে চেন্নাই সুপার কিংসের অধিনায়ককে।
গতকাল ধোনির বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। মামলাটি করেছেন তাঁর সাবেক ব্যবসায়িক সঙ্গী মিহির দিবাকর ও সৌম্যা দাস দম্পতি। অর্ক স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড নামের একটি সংস্থার কর্ণধার এই দম্পতি। দিল্লি হাইকোর্টে আগামীকাল বিচারপতি প্রতিভা এম সিংহ মামলাটির শুনানি করবেন।
পিটিআই জানিয়েছে, ধোনির বিরুদ্ধে দিল্লি হাইকোর্ট মামলা করেছেন দিবাকর। ভারতের সাবেক অধিনায়কের অভিযোগ ভিত্তিহীন এবং অবমাননা কর বলে এই মামলা করেছেন ভারতের হয়ে ২০০০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা এই ক্রিকেটার। এই মানহানির জন্য ক্ষতিপূরণও দাবি করেছেন এই দম্পতি। সঙ্গে বিষয়টি যেন সামাজিক মাধ্যমে আলোচনা ও সংবাদমাধ্যমে প্রকাশ করা না হয় সেই নিষেধাজ্ঞার জন্য আবেদন করেছেন তাঁরা।
দিবাকর-সৌম্যা দম্পতির বিরুদ্ধে কিছুদিন আগে অবশ্য মামলা করেছেন ধোনি। ১৫ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ এনে মামলাটি করেছিলেন ভারতকে টি-টোয়েন্টি ও ওয়ানডে মিলিয়ে দুটি বিশ্বকাপ জেতানো অধিনায়ক। ধোনির অভিযোগ ছিল, চুক্তির শর্ত লঙ্ঘন করেছে দিবাকরের সংস্থা অর্ক স্পোর্টস।
এর জেরে পরে চুক্তি ভেঙে দেন ধোনি। কিন্তু পরে বকেয়া ১৫ কোটি টাকা দেওয়ার কথা থাকলেও তা দেয়নি নাকি দিবাকরের সংস্থা। প্রথমে সমঝোতার মাধ্যমে বিষয়টি মিটমাট করার চেষ্টা হলেও তা সাফল্যে মুখ দেখেনি। এ কারণেই পরে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ধোনি। ২০১৭ সালে দিবাকরের ক্রিকেট একাডেমির সঙ্গে চুক্তি করেছিলেন সাবেক উইকেটরক্ষক ব্যাটার। এরও আগে থেকে তাঁদের মধ্যে বন্ধুত্ব ছিল। ধোনির সঙ্গে রঞ্জি ট্রফিতেও খেলেছেন দিবাকর।

অস্ট্রেলিয়ার বোলাররা নিজেদের কাজটা করেছে দারুণভাবেই। কিন্তু ধুঁকছে ব্যাটাররা। ম্যাকাই টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের ওপর লিড চাপিয়েও তাই খুব একটা স্বস্তিতে নেই প্যাট কামিন্সের দল।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের পর বিরতিতে ঘুরে বেড়ানো এবং দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর একটু দেরিতেই আল নাসরের ক্যাম্পে যোগ দেন রোনালদো। মৌসুমে প্রথম লিগ ম্যাচে না থাকলেও আল রিয়াদের বিপক্ষে ঠিকই দেখা গেল তাঁকে। মাঠে নেমেই দারুণ এক কীর্তি গড়লেন রোনালদো।
২ ঘণ্টা আগে
শরীফুলের বোলিং তোপে পড়ে বাংলাদেশকে ৬৪ রানে অলআউট করেও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। ১৪৮ রানে অষ্টম উইকেট হারিয়েছে স্বাগতিকেরা। চা বিরতিতে যাওয়ার আগে ৩ উইকেট হারিয়ে ৫০ রান করেছিল অস্ট্রেলিয়া। শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে লিড নেয় তারা।
২ ঘণ্টা আগে
গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছে ৬৪ রানে। সফরকারীদের এই ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত সগ্রহটা কোনো ব্যাটারের নয়, বোলারের। সেটাও ১১ নম্বরে নামা শরীফুল ইসলামের। মিচেল স্টার্কের বলে অ্যালেক্স ক্যারির হাত ক্যাচ দিয়ে শেষ ব্যাটার হিসেবে যখন ফিরছিলেন, তখন এই পেসারের নামের পাশে ১৪
৩ ঘণ্টা আগে