পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে বেআইনি বিয়ের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। রাওয়ালপিন্ডির একটি বিচারিক আদালত গতকাল মঙ্গলবার ইমরান খান ও তাঁর স্ত্রীকে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত ইসলামি আইন ‘ইদ্দত’ পালন বিষয়ক অভিযোগে অভিযুক্ত করেছেন।
ইসলামি শরিয়া আইন অনুসারে স্ত্রীর তালাক হলে বা তাঁর স্বামীর মৃত্যু হলে যে নির্দিষ্ট সময়ের জন্য স্ত্রীকে এক বাড়িতে থাকতে হয়, অন্য কোথাও যেতে পারে না বা অন্য কোথাও বিয়ে করতে পারেন না সেই সময়টুকুকে ‘ইদ্দত’ বলা হয়। গতকাল মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বিশেষ ব্যবস্থায় কারাবন্দী ইমরান খানকে উপস্থিত রেখে এই মামলার অভিযোগ গঠন করেন বিচারক। তবে স্বাস্থ্যগত কারণে বুশরা বিবি উপস্থিত ছিলেন না।
পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার ফরিদ মানেকা বুশরার সঙ্গে বিয়ে বিচ্ছেদের প্রায় ৬ বছরে পেরিয়ে যাওয়া পর সম্প্রতি প্রায় ইমরান খান ও বুশরার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তিনি অভিযোগ করেছেন, বুশরা ইদ্দত পালন করেননি এবং ইদ্দত পালন না করেই বিয়ে করার মাধ্যমে তাঁরা ব্যভিচার করেছেন।
ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। গত বছরের আগস্টে তাঁকে গ্রেপ্তার করা হয় তোশাখানা মামলায় দণ্ডের ভিত্তিতে। এই মামলা ছাড়াও ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলা যা সাইফার মামলা নামে পরিচিত এবং আদালত অবমাননার মামলার কার্যক্রম চলছে। গত মাসে পাকিস্তানের সুপ্রিম কোর্ট সাইফার মামলায় ইমরান খানকে ‘নির্দোষ’ ঘোষণা করে।
উল্লেখ্য, ইমরান খান ২০২২ সালের এপ্রিল মাসে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। এর পর থেকেই তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হয়েছে। ইমরান খানের দাবি, তাঁর বিরুদ্ধে প্রায় দুই শ মামলা রয়েছে।

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় আঞ্চলিক দেশগুলোর সমর্থনের ওপর জোর দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ভেস্তে দিতে ইসরায়েলকে সুযোগ দেওয়া যাবে না বলেও সতর্ক করেছেন তিনি।
৭ মিনিট আগে
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় মানুষের কান্না দেখে ‘হতবাক’ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে এমনটি জানিয়েছেন তিনি। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ‘ভেবেছিলেন মানুষ তাঁকে ঘৃণা করে।’
২ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর একের পর এক ধাক্কায় যখন দল প্রায় খণ্ডবিখণ্ড, তখনো নিজের অবস্থানে অনড় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সিংহভাগ বিধায়ক ও লোকসভা সংসদ সদস্য দলত্যাগ করে...
১২ ঘণ্টা আগে
ভারতের তরুণ প্রজন্মের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে নতুন এক ধরনের ‘ক্লাবিং’, যেখানে নেই মদ কিংবা উচ্চ শব্দের ডিজে পার্টি। বরং শতাব্দীপ্রাচীন ভক্তিমূলক সংগীত ‘ভজন’ গেয়ে, তালি দিয়ে ও নেচে-গেয়ে সময় কাটাচ্ছেন হাজারো তরুণ-তরুণী...
১৪ ঘণ্টা আগে