
এমপি না হয়ে থাকলে মন্ত্রীদের শপথ কীভাবে পড়ানো হলো—এমন প্রশ্ন তুলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ আইন মানে না, সংবিধান মানে না। এখন শপথ নিয়ে নিছে। কীভাবে শপথ নিলেন আপনারা?’
আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন।
খোকন বলেন, ‘সংবিধানের ৭২ (৩) অনুচ্ছেদে বলা আছে, রাষ্ট্রপতি ভেঙে না দিলে প্রথম বৈঠকের তারিখ থেকে ৫ বছর অতিক্রান্ত হলে সংসদ ভেঙে যাবে। সংসদ তো ভাঙেনি। ৫ বছর অতিক্রান্ত হয়নি। প্রথম বৈঠক হয়েছিল ২০১৯ সালের ২৯ জানুয়ারি। রাতের ভোটে যে এমপিরা হয়েছিলেন তাদের মেয়াদ তো ৫ বছর হয়নি। এখন যে আবার ৩০০ এমপি শপথ নিলেন–এটার বৈধতা কোথায়? এখন তো ৬০০ এমপি হয়ে গেল। এমপি না হয়ে থাকলে মন্ত্রীদের শপথ কীভাবে পড়ানো হলো?’
জাতীয় সংসদের স্পিকারকে উদ্দেশ্য করে খোকন বলেন, ‘স্পিকার আইনের ছাত্র। সংবিধান সম্পর্কে আপনার ভালো ধারণা থাকার কথা। আমি বিশ্বাস করি আছে। ৭২ (৩) কি করবেন আপনি? ১৯ দিন আগে এমপিদের শপথ পড়ানো হয়েছে। আগের ৩০০ এমপির কি হবে? এদের কোনো সাংবিধানিক বৈধতা নেই।’
খোকন বলেন, সংবিধানে পরিষ্কার বলা আছে, ৫ বছর মেয়াদ শেষ হলে সংসদ ভাঙবে। মেয়াদ তো শেষ হয়নি। না ভাঙতেই আবারও ৩০০ জনের শপথ পড়ানো হলো কীভাবে? এর আগে এই প্রশ্নটি এসেছিল। সুপ্রিম কোর্ট বলেছেন, থিওরিক্যালি নিয়েছিল, প্র্যাকটিক্যালি নেয়নি। আমি মনে করি প্রশ্ন থেকে গেল।’
মন্ত্রিসভা নিয়ে খোকন বলেন, ‘আমি মনে করি প্র্যাকটিক্যালি নিয়েছে। ১০ জানুয়ারি এমপিরা শপথ নিয়ে ১১ তারিখ মন্ত্রিসভা হলো। মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী ১০ শতাংশ। অনেকেই নতুন এমপি হিসেবে শপথ নিয়ে মন্ত্রী হলেন। মন্ত্রিসভারই তো কোনো বৈধতা নেই। আমি মনে করি এটি সম্পূর্ণ অসাংবিধানিক। এখন ৬০০ এমপি। এটি অবৈধ। এর উত্তর চাই। যদি সংবিধান ও আইনের শাসনের প্রতি সম্মান থাকে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যরা ও ৩০০ জন এমপি দ্রুত পদত্যাগ করুন। নতুবা সংবিধান লঙ্ঘন করা হবে। এটি রাষ্ট্রদ্রোহীতার শামীল। এগুলোর জন্য বিচারের সম্মুখীন হতে হবে।’
ব্যারিস্টার খোকন নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘আইনের দৃষ্টিতে কোনো নির্বাচনই (৭ জানুয়ারি) হয়নি। ২ শতাংশ ভোট দিয়েছে, ৯৮ শতাংশ এটি বর্জন করেছে। সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। নির্বাচন কমিশনকে পোষা একটি সংগঠনের মতো ব্যবহার করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম এবং নৌকা প্রতীকের আওয়ামী লীগের এমপি প্রার্থীরা যারা হেরে গেছে তারা বলছে কীভাবে ভোট কারচুপি হয়েছে, ভোট জালিয়াতি হয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা বলতেছে। নির্বাচন কমিশন কি অন্ধ? তারা অন্ধ হয়ে বসে আছে। আমাদের নির্বাচন কমিশনের চোখ নেই। কানেও কম শুনে। কেন জাতি তাদেরকে বেতন দেবে, ভাতা দেবে, সুযোগ–সুবিধা দেবে? এই নির্বাচন আইনের দৃষ্টিতে নির্বাচনই হয়নি।’

আইনজীবী ও মানবাধিকার কর্মী সারা হোসেন বলেছেন, বিচারককে দশবার ভাবতে হচ্ছে, জামিন দেবেন কি না। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে আজ রোববার জাতীয় নাগরিক পার্টির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট’ শীর্ষক জাতীয় কনভেনশনের...
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বাহাত্তরের সংবিধানের ধারাবাহিকতা রক্ষার নামে আওয়ামী লীগের আদর্শ ও রাজনীতিকে পুনরায় ফিরিয়ে আনার সুযোগ রাখা হচ্ছে।
১২ ঘণ্টা আগে
উচ্চ আদালতের রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ না করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে চিঠি দিয়ে অনুরোধ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আজ রোববার ইসির ডেসপাস বিভাগে ওই চিঠি দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
সরকারের ভেতরেই অনেক সরকার রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আগের সময় সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি স্পষ্ট থাকলেও এখন কে সিদ্ধান্ত নিচ্ছে, তা বোঝা যাচ্ছে না।
১৫ ঘণ্টা আগে