
লাগেজ হ্যান্ডলিংসহ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীসেবার মান উন্নত করার পাশাপাশি লাভজনক গন্তব্যে বিমানের নতুন নতুন রুট চালু করাকে অগ্রাধিকার দিতে চান নতুন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।
মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চমবারের মতো বিজয়ী আওয়ামী লীগ সরকারের এই বিমানমন্ত্রী ১৯৯৬ সালে প্রথম সরকারেও একই দায়িত্বে ছিলেন।
সাবেক সেনা কর্মকর্তা ফারুক খান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের এভিয়েশন খাতে অনেক উন্নয়নকাজ চলমান রয়েছে। আমার কাজ হবে আমার অতীতের অভিজ্ঞতার আলোকে এই উন্নয়ন কাজগুলোকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীসেবা ও লাগেজ হ্যান্ডলিংয়ের মান আরও উন্নত করা এবং লাভজনক গন্তব্যে বিমানের নতুন নতুন রুট চালু করা।’
বিমানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ পর্যটনের অপার সম্ভাবনার দেশ। পর্যটনের এই অপার সম্ভাবনাকে কাজে লাগাতে দেশে নতুন নতুন পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র তৈরি করার লক্ষ্যে কাজ করব। পর্যটনশিল্পে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তিনি বলেন, বাংলাদেশের পর্যটন উন্নয়নে বেসরকারি খাতে অনেক কাজ হচ্ছে, তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পর্যটনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে স্মার্ট বাংলাদেশের সঙ্গে তাল মিলিয়ে একটি স্মার্ট মিনিস্ট্রি হিসেবে গড়ে তোলা হবে।
এর আগে সকালে কার্যালয়ে পৌঁছালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেনের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারী মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

রাজধানীর উত্তরা এলাকায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রশাসনিক ভবনের নিচতলায় সোনালী ব্যাংক পিএলসির একটি নতুন উপশাখা চালু করা হয়েছে। নতুন এ উপশাখার নাম রাখা হয়েছে ‘মেট্রোরেল ভবন উপশাখা’।
১ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও কর্মক্ষমতা হারানো যোদ্ধাদের পরিবারের আবাসনের জন্য চলমান প্রকল্পের আওতায় ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
২ ঘণ্টা আগে
দুর্যোগ মোকাবিলা, প্রশমন ও পুনর্বাসন কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ২০২৬-২৭ অর্থবছরের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দিয়েছে সরকার। প্রস্তাবিত বাজেটে এ খাতে ১০ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের
২ ঘণ্টা আগে
প্রাইম ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে পার্টনারশিপ ফর কার্বন অ্যাকাউন্টিং ফিন্যান্সিয়ালসের (পিসিএএফ) সিগনেটরি হিসেবে যুক্ত হয়েছে। এর মাধ্যমে ব্যাংকটি বিশ্বের ৭০০টির বেশি আর্থিক প্রতিষ্ঠানের বৈশ্বিক নেটওয়ার্কে অন্তর্ভুক্ত হলো, যারা তাদের অর্থায়ন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট গ্রিনহাউস গ্যাস (জিএইচজি)
২ ঘণ্টা আগে