লোহিত সাগরের তীরে অবস্থিত শহর জেদ্দা এবং ইসলামের পবিত্রতম স্থান মক্কায় হাজিদের পরিবহনের জন্য উড়ন্ত ট্যাক্সি বা এয়ার ট্যাক্সি চালুর পরিকল্পনা করছে সৌদি আরব। বিশ্বজুড়ে মুসলিমদের কাছে পবিত্রতম স্থান গ্র্যান্ড মসজিদে ওমরাহ পালনকারীদের যাতায়াত সহজ করার জন্য বিমান পরিষেবা চালুর পরিকল্পনা হচ্ছে বলে জানান এক সৌদি কর্মকর্তা। গালফ নিউজের এক প্রতিবেদনে খবরটি জানান হয়েছে।
এ পরিকল্পনাকে সামনে রেখে ১০০টি লিলিয়াম জেট কেনার চুক্তি করেছে সৌদি আরবের এয়ারলাইনস সাউদিয়া। জার্মান ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং (ইভিটিওএল) বিমান কিনবে সংস্থাটি।
সাউদিয়া গ্রুপের করপোরেট কমিউনিকেশনের পরিচালক আবদুল্লাহ আল শাহরানি সৌদি সংবাদমাধ্যম আখবার ২৪-কে বলেন, জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর থেকে গ্র্যান্ড মসজিদের কাছে মক্কা হোটেল ও অন্য পবিত্র স্থানগুলোর মধ্যে ওমরাহ পালনকারীদের যাতায়াত মসৃণ করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ইভিটিওএল এয়ার ট্যাক্সি সর্বোচ্চ ছয়জন যাত্রী বহন করতে পারবে।
এ ধরনের এয়ার ট্যাক্সি চালানোর অনুমতি পাওয়ার জন্য দেশের আইনি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সৌদি এয়ারলাইনস কাজ করছে বলে জানান আল শাহরানি। চলতি মৌসুমে ওমরাহ কিংবা অন্য তীর্থযাত্রীদের সঙ্গে হজযাত্রীদের পরিবহনের ক্ষেত্রেও গুণগত মানের উল্লেখযোগ্য পরিবর্তন সাধিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরিষেবাটি কবে থেকে চালু হবে, সে ব্যাপারে কিছু জানাননি আল শাহরানি। তিনি শুধু বলেছেন, এ ধরনের বিমান সৌদি আরবে প্রথমবারের মতো ব্যবহার করা হবে।
বিশ্বজুড়ে প্রায় ২০ লাখ মুসলিম গত বছর হজ পালন করতে সৌদি আরবে এসেছিলেন। সার্বিক পরিস্থিতি করোনা মহামারির আগের সময়ে ফিরে গেছে বলে সাক্ষ্য দিচ্ছে এই পরিসংখ্যান। সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক আল রাবিয়া এ সপ্তাহের শুরুতে বলেন, গত বছর ওমরাহ পালনকারীর সংখ্যা রেকর্ড ১ দশমিক ৩৫ কোটিতে পৌঁছেছে।
ইসলামের জন্মস্থান সৌদি আরব সম্প্রতি ওমরাহ পালনের জন্য দেশটিতে আসতে ইচ্ছুক মুসলিমদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা চালু করেছে। ভিসাধারী ব্যক্তিদের স্থল, নৌ ও বিমান—সব পথেই সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
সৌদি আরব তার নাগরিকদের এই সুবিধাও দিয়েছে, বিদেশে অবস্থানকারী বন্ধুদের সৌদি আরবে ভ্রমণ এবং ওমরাহ পালনের আমন্ত্রণ জানানোর আবেদন করার অনুমতি দেওয়া হয়েছে নাগরিকদের। নারী ওমরাহ পালনকারীদের আর পুরুষ অভিভাবক সঙ্গে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই।
সৌদি আরব আরও বলেছে, গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) সদস্যভুক্ত দেশগুলোতে বসবাসকারী প্রবাসীরা তাঁদের পেশা-নির্বিশেষে পর্যটক ভিসার জন্য আবেদন এবং ওমরাহ পালন করতে সক্ষম হবেন।

আধুনিক কাতারের রূপকার ও সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। আজ রোববার সকালে কাতারের রাজকীয় দেওয়ান (আমিরি দেওয়ান) এক আনুষ্ঠানিক বিবৃতিতে দেশটির সাবেক এই শীর্ষ নেতার...
৮ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে পারিবারিক কলহের জেরে শীতল রেশিয়েন (৫৭) নামে গুগলের ভারতীয় বংশোদ্ভূত এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে গুলি করে হত্যা করেছেন তাঁর স্বামী। গত মঙ্গলবার (৭ জুলাই) রাতে জর্জিয়ার কোব কাউন্টিতে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে...
২৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেসম্যান রো খান্না অভিযোগ করেছেন, ফিলিস্তিন সফরের সময় তিনি ও তাঁর সফরসঙ্গীদের ইসরায়েলি বসতি স্থাপনকারীরা (সেটলার) রাইফেলের মুখে আটক করেছিলেন। তাঁর দাবি, ঘটনাস্থলে পৌঁছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) তাঁদের মুক্ত করার পরিবর্তে সেটলারদের পক্ষ নিয়েছিল।
৩৫ মিনিট আগে
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জর্ডানের একটি বিমান ঘাঁটিতে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে শক্তিশালী হামলা চালিয়েছে। একই সময়ে কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বাহরাইনেও ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে...
১ ঘণ্টা আগে