কথায় আছে, ‘যখন খারাপ সময় আসে, সব দিক থেকেই আসে’। বাজে একটা বিশ্বকাপ অভিযানের পর তিন সংস্করণেই দলের নেতৃত্ব হারান বাবর আজম। এবার টি-টোয়েন্টিতে ওপেনিংয়ের জায়গাটাও হারাতে হচ্ছে তাঁকে!
নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকাল থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। নিউজিল্যান্ডের মাটিতেই এই সিরিজে ওপেনিংয়ে নাও দেখা যেতে পারে পাকিস্তানের সাবেক অধিনায়ককে।
ওয়ানডে বিশ্বকাপের পর পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন পেসার শাহিন শাহ আফ্রিদি। নতুন হাইপারফরম্যান্স কোচ হয়েছেন ইয়াসির আরাফাত। আর টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজ। মূলত দলের ওপেনিংয়ে পরিবর্তন আনতে চাইছেন তাঁরাই।
সবকিছু ঠিক থাকলে আগামীকাল সিরিজ ওপেনিংয়েই দেখা যেতে পারে এই বদল। উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে পারেন সিয়াম আইয়ুব।
টি-টোয়েন্টিতে উদ্বোধনী জুটি হিসেবে সফলই বলা যায় রিজওয়ান ও বাবরকে। ৫১ ইনিংসে জুটি হিসেবে খেলেছেন তাঁরা। রান করেছেন ২৪০০, যা টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে সর্বোচ্চ রানের রেকর্ড। দুজনের শতক পেরোনো জুটির সংখ্যা ৮ টি। এটিও রেকর্ড।
রিজওয়ান-বাবরের ১৫০ পেরোনো জুটির সুবাদেই গত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারায় পাকিস্তান। ওপেনিংয়ে জুটি হিসেবে এমনই যখন সফল তাঁরা, সেখানে নতুন জুটিতে সিয়ামকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করাটা কী একটু ঝুঁকিপূর্ণ নয়!
ঝুঁকির ব্যাপারটা মেনেই ২১ বছর বয়সী সিয়ামকে দিয়ে ওপেন করাতে চাচ্ছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। এই তো এই মাসের শুরুতে সিডনি টেস্টে অভিষিক্ত সিয়াম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ৮ টি। হার্ডহিটার ব্যাটার হিসেবে পরিচিত সিয়াম অবশ্য বড় কিছু করতে পারেননি। রান করেছেন ১২৩। গড় ১৭.৫৭। সর্বোচ্চ ৪৯। তবে স্ট্রাইকরেট বেশ ভালো—১২৩.০০!
সিয়াম ওপেনিং করলে, বাবর ব্যাট করবেন কোথায়? তিনে জায়গা হতে পারে সাবেক অধিনায়কের। তাঁকে জায়গা ছেড়ে দিয়ে চারে নেমে যেতে পারেন ফখর জামান।

মুগ্ধতা ছড়িয়েই চলেছেন লিওনেল মেসি। বাঁ পায়ের জাদুতে শুধু গোলের পর গোল করে রেকর্ড ভেঙেচূড়ে দেওয়াই নয়। ৩৯ ছুঁইছুঁই মেসি যেভাবে খেলছেন, তা রীতিমতো তাক লাগিয়ে দেওয়ার মতো। গত রাতে যেভাবে নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করে যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন, তা মেসি বলেই সম্ভব। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডকে নিয়ে কথা বলতে
৪৪ মিনিট আগে
আর্জেন্টিনার আরও এক ম্যাচ। আবারও লাইমলাইট লিওনেল মেসির ওপর। ডালাসে গত রাতে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলে তছনছ করে দিয়েছেন অসংখ্য রেকর্ড। পাড়া-মহল্লা থেকে শুরু করে সামাজিক মাধ্যম—সব জায়গাতেই চলছে তাঁর বন্দনা। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক রেকর্ড গড়ে চলা মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন জ্লাতান ইবরাহিম
১ ঘণ্টা আগে
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল উন্মাদনার বড় অংশজুড়েই থাকে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের চিরায়ত তর্ক। আগে তর্ক-বিতর্ক সাধারণত সীমাবদ্ধ থাকত চায়ের কাপে। সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে এখন ট্রল, ব্যঙ্গ-রসিকতার ধরন বদলে গেছে। রিলস, ভিডিও, ফটোকার্ড, স্ট্যাটাসে চলে সব ‘আক্রমণ’।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড—গত রাত থেকে এ কী শুরু করেছেন তাঁরা! একজনের যেখানে শেষ আরেকজনের সেখানে শুরু। ২ সংখ্যাটিই তিন জনকে মিলিয়ে দিয়েছে এক বিন্দুতে। মেসি, এমবাপ্পের পর হালান্ডের পায়ের জাদুও দেখেছেন কোটি কোটি ফুটবলপ্রেমী।
৩ ঘণ্টা আগে