বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেও ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি মোহাম্মদ শামি। অস্ট্রেলিয়ার কাছে হেরে দলীয় সাফল্য না পেলেও তাঁর অবিশ্বাস্য পারফরম্যান্স সবার নজর কেড়েছে। এমনটা অবশ্য প্রথম করেননি, গত কয়েক বছর ধরেই দলের হয়ে করে আসছেন ভারতের অন্যতম শীর্ষ পেসার।
এর স্বীকৃতিও পাচ্ছেন শামি। কিছুদিন আগে তাঁর নামে স্টেডিয়াম করার ঘোষণা দিয়েছে জন্মস্থান উত্তর প্রদেশের সরকার। এবার ২০২৩ সালে দুর্দান্ত পারফরম্যান্স করার জন্য ভারতীয় ক্রীড়াঙ্গনের দ্বিতীয় সর্বোচ্চ অর্জুন পুরস্কার জিতেছেন তিনি। বিশেষ করে বিশ্বকাপের অবিশ্বাস্য পারফরম্যান্সই তাঁকে এই পুরস্কার পেতে সহায়তা করেছে।
অবশ্য শামি যে অর্জুন পুরস্কার পাবেন, তা আগে থেকেই জানা ছিল। বিসিসিআই থেকে তাঁর নাম প্রস্তাব করা হয়েছিল। আর আজ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নিয়েছেন তিনি। নারী-পুরুষ উভয় মিলিয়ে ৫৮তম ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতেছেন বাংলার হয়ে রঞ্জিতে খেলা এই পেসার। সব মিলিয়ে ২০২৩ সালের অর্জুন পুরস্কার জিতেছেন ২৬ জন অ্যাথলেট।
ওয়ানডে বিশ্বকাপে শুরুতে সুযোগ না পেলেও শেষ ৭ ম্যাচ খেলে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি হন শামি। ২৪ উইকেট নিয়েছিলেন ৩৩ বছর বয়সী পেসার। এমন অবদানের জন্য পুরস্কারের তালিকায় মনোনয়ন পাওয়ার পর ভীষণ খুশি হন তিনি। বলেন, ‘স্বপ্নপূরণের পুরস্কার। অনেকের জীবনই শেষ হয়ে যায়, কিন্তু এই পুরস্কার জেতা হয় না। এটা খুবই আনন্দের বিষয় এবং আমি গর্ববোধ করছি।’

চোটের কারণে বাবর আজমকে ছাড়াই ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে খেলতে নেমেছে পাকিস্তান। দলের অন্যতম সেরা তারকাকে ছাড়া খেলতে নেমে ইংলিশদের পেস তোপের সামনে মুখ থুবড়ে পড়ল সফরকারী দলের ব্যাটিং লাইন।
৬ ঘণ্টা আগে
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে বাংলাদেশে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ক্লদিও ক্যানিজিয়াকে নিয়ে এলো আইএফএডি পিলো চিপস। বাংলাদেশ সফরে এসে আইএফএডি পিলো চিপস প্রেজেন্টস ঢাকা ইন্টার স্কুল চ্যাম্পিয়নস লিগ (ডিআইএসসিএল) ২০২৬-এর গ্র্যান্ড ফাইনালে অংশ নেন সাবেক এই তারকা। তাঁর উপস্থিতি ও বক্তব্যে অনুপ্রাণিত হন
৬ ঘণ্টা আগে
১৮ অক্টোবর রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। সিরিজের সবগুলো ম্যাচ হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে। ৩১ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল দিয়ে সিরিজ শেষ হবে।
৬ ঘণ্টা আগে
আগামী ২৩ আগস্ট কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট খেলতে নামবে ভারত ও শ্রীলঙ্কা। সে ম্যাচে কুশল মেন্ডিস ও দিনেশ চান্দিমালকে পাবে না শ্রীলঙ্কা। পাথুম নিসাঙ্কার খেলাও অনিশ্চিত। চোট পাওয়ায় প্রথম পছন্দের এই তিন ব্যাটারকে ছাড়াই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামতে হতে পারে তাদের।
৭ ঘণ্টা আগে